News Flash

  • Home
  • দিনের খবর
  • নবম-দ্বাদশ শ্রেণি ফিরল ক্লাসে, কোভিড-বিধি মেনে দিল্লিতে খুলে গেল বিদ্যালয়
Image

নবম-দ্বাদশ শ্রেণি ফিরল ক্লাসে, কোভিড-বিধি মেনে দিল্লিতে খুলে গেল বিদ্যালয়

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): করোনা মহামারীর প্রভাব কিছুটা স্তিমিত হতেই দিল্লিতে ফের খুলে দেওয়া হয়েছে স্কুল। পূর্ব ঘোষণা মতোই, সোমবার থেকে কোভিড-বিধি মেনে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলে দেওয়ায় ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা মোটের উপর খুশি। শিক্ষাঙ্গনে ফেরার আনন্দ বেশ ভালোই পরিলক্ষিত হয়েছে ছাত্র-ছাত্রীদের মধ্যে।

এদিন স্কুলে ঢোকার আগে থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হয় ছাত্র-ছাত্রীদের, দেওয়া হয় স্যানিটাইজার। মাস্ক তো বাধ্যতামূলক। দিল্লি ক্যান্টনমেন্টের সর্বোদয় কন্যা বিদ্যালয় হোক অথবা পটপরগঞ্জের মায়ো আন্তর্জাতিক স্কুল-সর্বত্রই কোভিড-বিধি মেনে খুলেছে স্কুল। স্কুল খোলার পর দিল্লির একটি স্কুলে গিয়ে এদিন ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। মনীশ জানিয়েছেন, স্কুলের পর্যাপ্ত পরিকাঠামো ও বাবা-মায়ের অনুমতির উপর নির্ভর করে ৬০-৭০ শতাংশ ছাত্র-ছাত্রীকে স্কুলে ডাকা যেতে পারে, একই সময়ে অনলাইন ক্লাস চলবে।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে চালু হবে নার্সারি থেকে অষ্টম শ্রেণীর ক্লাস।…সরকারি স্কুলের ৯৫ শতাংশের বেশি ছাত্র-ছাত্রী এবং বেসরকারি স্কুলের প্রায় ৫০ শতাংশ ছাত্র-ছাত্রী কোভিড-টিকার প্রথম ডোজ নিয়েছেন। কিন্তু, এমন কোনও মানদণ্ড নেই যে শুধুমাত্র টিকাপ্রাপ্ত পড়ুয়াদের স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top