News Flash

  • Home
  • দেশ
  • Accident : পুলিশের দু’টি গাড়িতে ধাক্কা বেপরোয়া বাহনের, হাইল্যান্ড পার্কে ধৃত চালক
Image

Accident : পুলিশের দু’টি গাড়িতে ধাক্কা বেপরোয়া বাহনের, হাইল্যান্ড পার্কে ধৃত চালক

কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.): কলকাতায় ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য! এ বার পুলিশের গাড়িতেই ধাক্কা মারল একটি গাড়ি, এই দুর্ঘটনায় দু’জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বাঘাযতীন উড়ালপুল থেকে নামার মুখে হাইল্যান্ড পার্কের কাছে। পুলিশ জানিয়েছে, উড়ালপুল থেকে নেমে প্রথমে পুলিশের কিয়স্কে ধাক্কা মারে বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়িতে। তারপর পর পর দাঁড়িয়ে থাকা দু’টি পুলিশের গাড়িতেও সজোরে ধাক্কা মারে।

সার্ভে পার্ক থানার পুলিশ ওই গাড়ির চালককে গ্রেফতার করেছে। তিনি মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং তার জেরেই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার সময় ওই গাড়িতে মোট চার জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জন গুরুতর জখম হয়েছেন। জোরালো সংঘর্ষের জেরে পুলিশের গাড়ির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে।

Releated Posts

অযোধ্যা রামমন্দিরে অনুদান তছরুপ বিতর্ক: চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ, অন্তর্বর্তী প্রধান হিসেবে কৃষ্ণ মোহনের নিয়োগ; সব ধর্মীয় নিদর্শন নিরাপদ বলে ট্রাস্টের দাবি

অযোধ্যা, ৬ জুলাই (আইএএনএস) : অনুদান তছরুপের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে শ্রী রাম…

ByBySandeep Biswas Jul 6, 2026

নিতিন নবীনের সরল জীবনযাপনের প্রশংসায় প্রধানমন্ত্রী, বিরোধীদের কটাক্ষ ঘিরে রাজনৈতিক তরজা তীব্র

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): বিরোধীদের কটাক্ষ এবং তা ঘিরে রাজনৈতিক বাকযুদ্ধের মধ্যেই নরেন্দ্র মোদী বিজেপির জাতীয় সভাপতি নিতিন…

ByByNews Desk Jul 6, 2026

জয়পুরের সুমেল গ্রামে ‘সহকার বন’ প্রকল্পের সূচনা অমিত শাহের, সমবায় খাতের উন্নয়নে প্রতিশ্রুতির কথা জানালেন ভজনলাল শর্মা

জয়পুর, ৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ সোমবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা…

ByByNews Desk Jul 6, 2026

পশ্চিমবঙ্গের তিন রাজ্যসভা আসনে ২৪ জুলাই উপনির্বাচন, ফল প্রকাশও সেদিনই

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের শূন্য হওয়া তিনটি রাজ্যসভা আসনের উপনির্বাচন আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। ভোটগণনা ও…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top