News Flash

  • Home
  • দেশ
  • Burnt : বিধ্বংসী অগ্নিকাণ্ড ফালাকাটায়, ভস্মীভূত তিনটি দোকান
Image

Burnt : বিধ্বংসী অগ্নিকাণ্ড ফালাকাটায়, ভস্মীভূত তিনটি দোকান

আলিপুরদুয়ার, ৫ ফেব্রুয়ারি (হি.স.): আলিপুরদুয়ার জেলায় ফালাকাটায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল তিনটি দোকান। শুক্রবার গভীর রাতে উমাচরনপুর এলাকায় আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় বলরাম রায় চৌধুরী এবং মদন রায় চৌধুরী নামে দুই ভাইয়ের তিনটি দোকান এবং গাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার প্রতিবেশী এক ব্যক্তি বিয়ের নিমন্ত্রণ খেয়ে ফিরছিলেন। তিনি প্রথম আগুন দেখতে পান। তিনি আশেপাশে এবং বাড়ির লোকজনকে খবর দেন।

খবর পেয়ে ফালাকাটা এবং জয়গাঁ থেকে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দা এবং দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও দমকল দেরিতে পৌঁছোনোয় ক্ষোভ ছড়ায় এলাকাবাসীর মধ্যে। কিভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে। পুড়ে গিয়েছে তিনটি দোকান ও একটি গাড়ি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

অযোধ্যা রামমন্দিরে অনুদান তছরুপ বিতর্ক: চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ, অন্তর্বর্তী প্রধান হিসেবে কৃষ্ণ মোহনের নিয়োগ; সব ধর্মীয় নিদর্শন নিরাপদ বলে ট্রাস্টের দাবি

অযোধ্যা, ৬ জুলাই (আইএএনএস) : অনুদান তছরুপের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে শ্রী রাম…

ByBySandeep Biswas Jul 6, 2026

নিতিন নবীনের সরল জীবনযাপনের প্রশংসায় প্রধানমন্ত্রী, বিরোধীদের কটাক্ষ ঘিরে রাজনৈতিক তরজা তীব্র

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): বিরোধীদের কটাক্ষ এবং তা ঘিরে রাজনৈতিক বাকযুদ্ধের মধ্যেই নরেন্দ্র মোদী বিজেপির জাতীয় সভাপতি নিতিন…

ByByNews Desk Jul 6, 2026

জয়পুরের সুমেল গ্রামে ‘সহকার বন’ প্রকল্পের সূচনা অমিত শাহের, সমবায় খাতের উন্নয়নে প্রতিশ্রুতির কথা জানালেন ভজনলাল শর্মা

জয়পুর, ৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ সোমবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা…

ByByNews Desk Jul 6, 2026

পশ্চিমবঙ্গের তিন রাজ্যসভা আসনে ২৪ জুলাই উপনির্বাচন, ফল প্রকাশও সেদিনই

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের শূন্য হওয়া তিনটি রাজ্যসভা আসনের উপনির্বাচন আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। ভোটগণনা ও…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top