News Flash

Image

Burnt : স্পেয়ার পার্টসের দোকান পুড়ে ছাই

পানিসাগর, ৪ ফেব্রুয়ারি : বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে একটি স্পেয়ার পার্টসের দোকান। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মধ্যরাতে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।


মধ্যরাতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে আগুন আয়ত্তে আনেন। ফলে পার্শ্ববর্তী এলাকার দোকানপাট অল্পেতে অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ আগুনে পুড়ে ছাই হল একটি মোটর স্পেয়ার পার্টসের দোকান। ঘটনা পানিসাগর স্টেট ব্যাংক সংলগ্ন এলাকায়। দোকান মালিক সঞ্জীব নাথ জানিয়েছেন, দোকানের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় দোকান থেকে কিছুই বের করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top