News Flash

  • Home
  • দিনের খবর
  • Prime Minister : জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে চাষাবাদ সম্পর্কে নতুন রূপরেখা তৈরি করতে হবে : প্রধানমন্ত্রী
Image

Prime Minister : জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে চাষাবাদ সম্পর্কে নতুন রূপরেখা তৈরি করতে হবে : প্রধানমন্ত্রী

হায়দরাবাদ, ৫ ফেব্রুয়ারি (হি.স.): হায়দরাবাদের পাতানচেরুতে আন্তর্জাতিক শস্য গবেষণা কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উৎসবের অঙ্গ হিসেবে বিশ্ব সুরক্ষায় জলবায়ু পরিবর্তন, গবেষণা কেন্দ্রেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষ্যে প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এদিন তাঁর ভাষণে বলেছেন, আন্তর্জাতিক শস্য গবেষণা কেন্দ্র বিগত ৫ দশক ধরে কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে চলেছে। এ জন্য প্রতিষ্ঠানের সমস্ত কর্মীদের কাজের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে আগামী ২৫ বছরে চাষাবাদ সম্পর্কে নতুন রূপরেখা তৈরি করতে হবে। জলবায়ু পরিবর্তনে ক্ষুদ্র কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, এ জন্য দেশের কৃষিকে নতুন ভাবে বিন্যস্ত করতে হবে। সারা বিশ্বের কৃষি ব্যবস্থায় জলবায়ু পরিবর্তন বিরূপ প্রভাব ফেলেছে বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, এদিন শামশাবাদের মুঞ্চিন্তলায় চিন্না জিয়ার স্বামী আশ্রম পরিদর্শন করেন মোদী, দেশকে উৎসর্গ করবেন ২১৬ ফুট লম্বা স্ট্যাচু অফ ইকুয়ালিটি।

Releated Posts

কলকাতায় নিট-ইউজি আন্দোলন ঘিরে অশান্তি: গ্রেফতার ১৬ জনের জামিন মঞ্জুর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায়…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top