News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যপাল বিতর্কে রাজ্যসভা থেকে ওয়াক আউট তৃণমূলের
Image

রাজ্যপাল বিতর্কে রাজ্যসভা থেকে ওয়াক আউট তৃণমূলের

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : শুক্রবার রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যসভায় বাজেট অধিবেশন বয়কট করলেন তৃণমূলের সাংসদরা। রাজ্যসভায় রাজ্যপালকে অপসারণের দাবিতে আলোচনার প্রস্তাব দিয়েছিল তৃণমূল কংগ্রেস। অধিবেশনের জিরো আওয়ারে আলোচনার দাবি জানিয়েছিল তাঁরা। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেন রাজ্যসভার চেয়ারম্যান। এর প্রতিবাদে ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা।

প্রসঙ্গত, তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাজ্যপালকে নিয়ে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন পুলিশ সুপার অমরনাথ কে কে। মমতা জানতে চান, রাজ্যপাল তাঁদের ফোন করেন কি না। মমতা এ-ও জানতে চান, পুলিশ সুপার কোনও রাজনৈতিক চাপে পড়েছেন কি না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক টুইটে তিনি আইএএস ও আইপিএস অ্যাসোসিয়েশনের টুইটার হ্যান্ডল ট্যাগ করে লেখেন ‘গুরুত্বপূর্ণ ইস্যু’। পাশাপাশি লেখেন, ‘পুলিশের মেরুদণ্ডে আঘাত’।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top