News Flash

  • Home
  • দেশ
  • ৭ ফেব্রুয়ারি স্কুল খুলছে দিল্লিতে, চলবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন
Image

৭ ফেব্রুয়ারি স্কুল খুলছে দিল্লিতে, চলবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ৭ ফেব্রুয়ারি, সোমবার থেকে স্কুল খুলছে রাজধানী দিল্লিতে। ওই দিন থেকে দিল্লির সমস্ত স্কুলে শুরু হবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন। একইসঙ্গে অনলাইন ক্লাসও চলবে। শুক্রবার এমনটাই জানিয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লিতে করোনার প্রকোপ কমতেই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। একইসঙ্গে সিসোদিয়া জানিয়েছেন, রাত এগারোটা অবধি খোলা রাখা যাবে সমস্ত রেস্তোরাঁ। ১০০ শতাংশ কর্মী নিয়ে চলতে পারবে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল। জিম এবং সুইমিং পুলও খোলার অনুমতি দেওয়া হয়েছে।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খুলবে দিল্লিতে। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নার্সারি থেকে অষ্টম শ্রেণীর পঠনপাঠন। হাইব্রিড ক্লাস চলবে। ৭ ফেব্রুয়ারি থেকেই খুলবে সমস্ত কলেজ। অফলাইন ক্লাসে জোর দিতে বলা হবে তাঁদের। সিসোদিয়া আরও জানিয়েছেন, রাত এগারোটা অবধি খোলা রাখা যাবে সমস্ত রেস্তোরাঁ। ১০০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল। জিম এবং সুইমিং পুলও খোলার অনুমতি দেওয়া হয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top