News Flash

  • Home
  • বিদেশ
  • সংক্ৰমণ ২.৫৫-লক্ষাধিক, একদিনে আমেরিকায় কোভিডে মৃত্যু ২,৩৭৬ জনের
Image

সংক্ৰমণ ২.৫৫-লক্ষাধিক, একদিনে আমেরিকায় কোভিডে মৃত্যু ২,৩৭৬ জনের

ওয়াশিংটন, ৪ ফেব্রুয়ারি (হি.স.): কোভিড-সংক্রমণের বাড়বাড়ন্ত কমছেই না আমেরিকায়, মার্কিন মুলুকে কোভিডে মৃত্যুর সংখ্যা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৫ হাজার ৯৯৪ জন, নতুন করে ২,৫৫,৯৯৪ জন সংক্রমিত হওয়ার পর আমেরিকায় এযাবৎ ৭৭,১৫০,৪১২ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

আমেরিকায় কোভিডে মৃত্যুর সংখ্যা ৯.২০-লক্ষের গন্ডি ছাড়িয়ে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ২,৩৭৬ জনের। নতুন করে ২,৩৭৬ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৯ লক্ষ ২০ হাজার ৮২৯ জনের। আমেরিকায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪৭,৩১৩,৭৩৬ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ২৮,৯১৫,৮৪৭-এ পৌঁছেছে।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top