News Flash

  • Home
  • বিনোদন
  • পর্ন ছবির র‍্যাকেট মামলায় স্বস্তিতে শার্লিন, পুনমের পথেই রক্ষাকবচ
Image

পর্ন ছবির র‍্যাকেট মামলায় স্বস্তিতে শার্লিন, পুনমের পথেই রক্ষাকবচ

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : পর্ন ছবির র‍্যাকেট মামলায় আপাতত স্বস্তি পেলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। তাঁকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট।

শুক্রবার শার্লিনের আবেদনের শুনানি ছিল শীর্ষ আদালতে। সেখানে বিচারপতি বিনীত সরন ও বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ মহারাষ্ট্র পুলিশকে নির্দেশ দিয়েছে, কোনও ভাবেই শার্লিনকে গ্রেফতার করা যাবে না।

এর আগে শার্লিনের আবেদন খারিজ করে দিয়েছিল বম্বে হাইকোর্ট। তাকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যান বিতর্কিত এই অভিনেত্রী। একই মামলায় নাম রয়েছে আরও এক অভিনেত্রী ‘সেক্স কুইন’ পুনম পাণ্ডেরও। প্রথমে পুনমেরও আগাম জামিন খারিজ করেছিল বম্বে হাইকোর্ট। পরে সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পান তিনি। একই ভাবে হাইকোর্টে আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল শার্লিনের।

প্রসঙ্গত, রাজ কুন্দ্রার গ্রেফতারির পর প্রথম মুখ খুলেছিলেন শার্লিন। বিস্ফোরক অভিযোগ এনে বলেছিলেন, প্রত্যেকটি পর্ন ছবিতে কাজ করার জন্য রাজ কুন্দ্রা তাঁকে ৩০ লক্ষ টাকা করে দিতেন। শুধু তাই নয়, শিল্পার স্বামীর হাত ধরেই যে পর্ন ছবির জগতে তাঁর আগমন ও ২০-২৫টি ছবি করেছেন, সেকথাও মহারাষ্ট্রের সাইবার সেলকে জানিয়েছিলেন অভিনেত্রী। সংশ্লিষ্ট মামলায় মুম্বই পুলিশ তাঁর বয়ানও রেকর্ড করেছিল। তারপর পাল্টা মামলা করেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি।

Releated Posts

২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জ্যাকলিনের আবেদন শুনানি থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখর-এর সঙ্গে যুক্ত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি, কিংবদন্তি পরিচালক ভারতীরাজার প্রয়াণে শোকপ্রকাশ মোদির

চেন্নাই, ১১ জুন (আইএএনএস): কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীরাজা…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top