News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লঙ্কামুরায় ৫০ লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত এক
Image

লঙ্কামুরায় ৫০ লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত এক

আগরতলা, ৪ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহর সংলগ্ন পশ্চিম থানা এলাকার লঙ্কামুরায় এক বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ এবং নগদ সাড়ে ৫ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। বাড়ির মালিকের নাম চন্দন হালদার। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ।


ঘটনার বিবরণ দিয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়া মাধুরী মজুমদার জানিয়েছেন, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আসাম রাইফেলস জওয়ানদের নিয়ে আগরতলা পশ্চিম থানার পুলিশ লঙ্কামুরা এলাকার চন্দন হালদারের বাড়িতে গতকাল রাত তিনটা নাগাদ হানা দেয়। বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণ ফেনসিডিল এবং এসকাপ কফ সিরাপ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাড়িতে তল্লাশি চালিয়ে সাড়ে পাঁচ লক্ষ টাকাও উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় তা ব্যর্থ হয়েছে। তাকে জালে তুলেছে পুলিশ।


অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই চন্দন হালদার তার বাড়িতে নেশার কারবার চালিয়ে যাচ্ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সাফল্য পেয়েছে। এই নেশা কারবার চক্রে আরও কারা জড়িত রয়েছে তাদের নামধাম উদ্ধারের জন্য আটক নেশা কারবারি চন্দন হালদারকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ। রাজ্য সরকার ত্রিপুরাকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করার যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগ সফল করার লক্ষ্যে পুলিশ ও নিরাপত্তা বাহিনী এ ধরনের নেশা বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি জানিয়েছেন। উদ্ধার করা নেশার সামগ্রির আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়া মাধুরী মজুমদার।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top