News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে ধাক্কা খেল কংগ্রেস, ইস্তফা রায়বেরেলী সদরের বিধায়ক অদিতি সিংয়ের
Image

উত্তর প্রদেশে ধাক্কা খেল কংগ্রেস, ইস্তফা রায়বেরেলী সদরের বিধায়ক অদিতি সিংয়ের

লখনউ, ২০ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। এবার কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করলেন রায়বেরেলী সদরের বিধায়ক অদিতি সিং। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে অদিতি জানিয়েছেন, কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন, পাশাপাশি বিধায়ক পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন।

ইতিমধ্যেই বিজেপি-তে যোগ দিয়েছেন অদিতি। তারপরই কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন রায়বেরেলী সদরের বিধায়ক অদিতি সিং। বিজেপি-তে যোগ দেওয়ার সময় নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্বারা অনুপ্রাণিত বলে বর্ণনা করেছিলেন অদিতি। বিধানসভার স্পিকারের কাছেও ইস্তফাপত্র জমা দিয়েছেন অদিতি।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top