News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত রিয়াল মাদ্রিদ কিংবদন্তি গেন্তো
Image

প্রয়াত রিয়াল মাদ্রিদ কিংবদন্তি গেন্তো

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.) : চলে গেলেন রিয়াল মাদ্রিদ এবং স্পেনের কিংবদন্তি ফুটবলার ফ্রান্সিসকো ‘পাকো’ গেন্তো । মাদ্রিদের তরফে মঙ্গলবার দুপুরে গেন্তোর মারা যাওয়ার খবর নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘মার্কা’।

১৯৫৩-৭১ সাল পর্যন্ত অর্থাৎ ১৮ বছর রিয়ালের জার্সিতে খেলা গেন্তো ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ৬টি ইউরোপিয়ান কাপ জেতার কীর্তি গড়েছিলেন। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে ৬০০ ম্যাচে মাঠে নেমে এই লেফট উইঙ্গার ১৮২ গোল করেছিলেন। স্প্যানিশ জায়ান্টদের হয়ে তিনি ১২টি লিগ শিরোপা, ২টি কোপা দেল রে এবং ১টি ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিলেন।

স্পেনের জাতীয় দলের জার্সিতে ৪৩ ম্যাচ খেলেছিলেন গেন্তো। ১৯৬২ ও ১৯৬৬ বিশ্বকাপেও স্পেনের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।

ক্লাবের হয়ে গেন্তোর ২৩টি শিরোপা জয়ের রেকর্ড ৫০ বছর অক্ষুণ্ণ ছিল। সম্প্রতি রিয়ালের স্প্যানিশ সুপার কাপ জেতার মাধ্যমে যে রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্লাব অধিনায়ক মার্সেলো।

স্পেনের রাজধানীতে পাড়ি জমানোর আগে রেসিং সান্তান্দার হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন গেন্তো। ক্লাবের কিংবদন্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top