News Flash

  • Home
  • Uncategorized
  • হেরোইন সহ দুই নেশাকারবারী আটক
Image

হেরোইন সহ দুই নেশাকারবারী আটক

বাগবাসা, ১৭ জানুয়ারি : নেশা বিরোধী অভিযানে নেমে পুলিশ আবারও সাফল্য পেয়েছে। ঘটনা বিবরণে প্রকাশ, ধর্মনগর মহকুমার বাগবাসা আউট পোস্টের দায়িত্ব প্রাপ্ত অফিসার রতন রবি দাসের নেতৃত্ব রবিবার বিকালে আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের চন্দ্র পাড়া সংলগ্ন এলাকা থেকে উদ্ধার তিনশো কৌটা হেরোইন উদ্ধার করেছে। সুত্রের খবর, আটক কৃত হেরোইনের বাজারে মুল্য প্রায় ৫০ হাজার টাকা। হেরোইনের সাথে পুলিশ আটক করেছে দুই পাচারকারী ও একটি মোটর সাইকেল। ধৃতরা হল নাজমুল হক(৩১) এবং ময়নুল হক (২৯)।


হেরোইন, ব্রাউন সুগারের মত নেশার বেড়াজালে জড়িয়ে একাংশ যুবকরা তাদের জীবন ধংশের পথে নিয়ে যাচ্ছে। নেশা আসক্ত হয়ে তারা বিভিন্ন অসামাজিক কাজেও লিপ্ত হচ্ছে। একাংশরা নেশার জন্যে টাকা জোগার না করতে পেরে বিভিন্ন বাসা বাড়ি, দোকান পাঠে চুরির ঘটনা সংগঠিত করছে, যার কারনে চুরির ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। এদিকে একাংশরা আবার নেশায় আসক্ত হয়ে মাদক পাচারের সাথেও জড়িয়ে যাচ্ছে। এমনকি তারা বিভিন্ন  স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের টার্গেট করে নেশার জগতে নিয়ে আসছে। এইভাবেই নেশা জগতের কিছু রাঘব বোয়ালরা তাদের বেড়াজালে তৈরি করে ধরা ছুয়ার বাহিরে থেকে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে।
মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে নেশা মুক্ত করার ডাক দিয়েছেন। পুলিশ কোটি কোটি টাকার হেরোইন ব্রাউন সুগারের মত মাদক সামগ্রী আটক করছে সাথে পাচারকারিদেরও গ্রেফতার করছে। কিন্ত নেশা সাম্রাজ্যের আসল রাঘব বোয়ালরা ধরা ছোয়ার বাহিরে থেকে যাচ্ছে। যার কারণে পুলিশ এতো নেশা বিরোধী অভিযানের পরও নেশা মুক্ত হওয়ার দিকে এগোচ্ছে না রাজ্য। এদিকে বাগবাসায় আউট পোষ্টের পুলিশ যে দুই পাচারকারীদের আটক করেছে তাদের থানায় এনে জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top