News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি এখন ভালো, তবে পাকিস্তান সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে : নরবণে
Image

নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি এখন ভালো, তবে পাকিস্তান সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে : নরবণে

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি গতবছরের তুলনায় এখন অনেকটাই ভালো। বললেন সেনাবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নরবণে। একইসঙ্গে পাকিস্তানের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সেনাপ্রধান। বলেছেন, পাকিস্তান এখনও সীমান্তের কাছে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। প্রায় ৩০০-৪০০ জন সন্ত্রাসবাদী ভারতে অনুপ্রবেশের জন্য অপেক্ষা করছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) পরিস্থিতি সম্পর্কে সেনাপ্রধান বলেছেন, চিনের সঙ্গে উত্তেজনার কারণে গত বছর সেনাবাহিনীর কাছে চ্যালেঞ্জিং ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি ১৪তম বৈঠক অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনী দিবস উপলক্ষ্যে শনিবার দিল্লি ক্যান্টনমেন্টের প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে অংশ নেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণে। সেনা পদক প্রদান করা হয়। পরে নিয়ন্ত্রণরেখা ও প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি সম্পর্কে সেনাপ্রধান বলেছেন, “চিনের সঙ্গে উত্তেজনার কারণে গত বছর সেনাবাহিনীর কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি ১৪তম বৈঠক অনুষ্ঠিত হয়।” নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি সম্পর্কে সেনাপ্রধান বলেছেন, “নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি গতবছরের তুলনায় এখন অনেকটাই ভালো। তবে, পাকিস্তান এখনও সীমান্তের কাছে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। প্রায় ৩০০-৪০০ জন সন্ত্রাসবাদী ভারতে অনুপ্রবেশের জন্য অপেক্ষা করছে। কাউন্টার অভিযানে নিকেশ হয়েছে ১৪৪ জন সন্ত্রাসবাদী।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top