News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন বিধি লঙ্ঘনের জন্য সমাজবাদী পার্টিকে কমিশনের নোটিশ
Image

নির্বাচন বিধি লঙ্ঘনের জন্য সমাজবাদী পার্টিকে কমিশনের নোটিশ

লখনউ, ১৫ জানুয়ারি (হি.স) : নির্বাচন কমিশন শনিবার সমাজবাদী পার্টির (এসপি) সাধারণ সম্পাদককে মডেল কোড অফ কন্ডাক্ট এবং কোভিড -১৯ বিধি লঙ্ঘনের অভিযোগে একটি নোটিশ জারি করেছে। শুক্রবার লখনউতে এসপি অফিসের বাইরে একটি সমাবেশের সময় ভোটের কোড লঙ্ঘন করা হয়েছে বলে উল্লেখ করে কমিশন ২৪ ঘন্টার মধ্যে দলের কাছে উত্তর চেয়েছে।

জানা গিয়েছে, গৌতমপল্লী থানার অন্তর্গত বিক্রমাদিত্য মার্গে সমাজবাদী পার্টির দফতর চত্বরে একটি জনসমাবেশে কমিশনের কোভিড নির্দেশিকা লঙ্ঘন করেছে বলে জানিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কাছ থেকে একটি অবিলম্বে উত্তরের প্রতিবেদন চাওয়া হয়েছে।
কমিশন আরও বলেছে, জনসমাবেশে কোভিড -১৯ প্রোটোকলগুলি “লঙ্ঘন” করা হয়েছে। কোভিড-১৯ সংকটের পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজনৈতিক সমাবেশ, মহোল্লা সভা ও রোড শো নিষিদ্ধ করা হয়েছে। শনিবার নিষেধাজ্ঞা ২২ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top