News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড প্রকোপ, আসাম রাইফেলসের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার দাবি ডিমা হাসাওয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের
Image

কোভিড প্রকোপ, আসাম রাইফেলসের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার দাবি ডিমা হাসাওয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের

হাফলং (অসম), ১৫ জানুয়ারি (হি.স.) : ডিমা হাসাও জেলায় কোভিড সংক্রমণের সংখ্যা বৃদ্ধি হওয়ার পরিপ্রেক্ষিতে আসাম রাইফেলসের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানিয়েছে জেলার বিভিন্ন ছাত্র সংগঠন।

আজ শনিবার ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের কার্যলয়ে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, মার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, রাংখল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা যৌথ সাংবাদিক সম্মেলন করে হাফলঙে চলমান আসাম রাইফেলসের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানিয়েছে। সাংবাদিক সম্মেলনে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রমিথ সেংইয়ং বলেন, সমগ্র দেশে ওমিক্রন এবং কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে অসম তথা ডিমা হাসাও জেলায়ও কোভিড সংক্রমণের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। প্রমিথ সেংইয়ং বলেন, ইতিমধ্যে ডিমা হাসাও জেলায় কোভিডে আক্রান্ত বেশিরভাগ মানুষই বহিঃরাজ্যের।


প্রমিথ বলেন, আসাম রাইফেলসে নিযুক্তির জন্য ভারতের বিভিন্ন রাজ্য যেমন মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাডু, তেলেঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশ প্রভৃতি বিভিন্ন রাজ্য থেকে প্রতিদিন শতাধিক যুবক হাফলং আসছেন। এদের মধ্যেই কোভিড সংক্রমণের সংখ্যা বেশি। তাছাড়া বহিঃরাজ্য থেকে আগত অনেক যুবক কোভিড পজিটিভ হওয়ার পর হাসপাতাল বা কোভিড পরীক্ষা কেন্দ্র থেকে পালিয়েও যাচ্ছে। এমন-কি নিউহাফলং স্টেশনে ট্রেন থেকে নামার পর অনেকে আবার পুলিশ ও স্বাস্থ্য কর্মীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাচ্ছেন। এতে পাহাড়ে গণ-সংক্রমণের আশঙ্কা বাড়ছে বলে আশংকা ব্যক্ত করেছেন তিনি।


সেংইয়ং বলেন, কোভিডের সংক্রমণ ডিমা হাসাও জেলায় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আসাম রাইফেলসের চলমান নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে বা স্থগিত রাখতে জেলা প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলার ছাত্র সংগঠনগুলি। তিনি বলেন, আসাম রাইফেলসের এই নিয়োগ প্রক্রিয়া আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে।


উল্লেখ্য, ডিমা হাসাও জেলায় কোভিডের তৃতীয় ঢেউয়ে নতুন আক্রান্ত হয়েছেন ২৭৯ জন। এর মধ্যে শুক্রবার ডিমা হাসাওয়ে কোভিডে আক্রান্ত হয়েছেন মোট ৬৭ জন। এদের মধ্যে নিউহাফলং স্টেশনে আসাম রাইফেলসের নিয়োগ প্রক্রিয়ায় মহারাষ্ট্র থেকে আগত ৪৯ জন যুবক কোভিডে আক্রান্ত হয়েছেন। তাছাড়া জেলায় আজ শনিবারও বহু লোক আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোট কত লোক কোভিডে আক্রান্ত হয়েছেন, তার তথ্য পাওয়া যায় নি।


এদিকে স্বাস্থ্য বিভাগের এক সূত্রে জানা গেছে, বর্তমানে কোভিডে আক্রান্ত সক্রিয় মোট রোগীর সংখ্যা ১৯২ জন। এর মধ্যে ১০৫ জনের চিকিৎসা চলছে হাফলং সরকারি হাসপাতালের কোভিড কেয়ার সেন্টারে। তাছাড়া হোম আইসোলেশনে রয়েছেন ৮৭ জন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top