News Flash

  • Home
  • Uncategorized
  • বারামুল্লায় ধৃত ৩ লস্কর জঙ্গি, সন্ত্রাসীদের কাছে মিলল পিস্তল ও গ্রেনেড
Image

বারামুল্লায় ধৃত ৩ লস্কর জঙ্গি, সন্ত্রাসীদের কাছে মিলল পিস্তল ও গ্রেনেড

শ্রীনগর, ১৫ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় ৩ জন লস্কর-ই-তৈবা জঙ্গিকে গ্রেফতার করল সুরক্ষা বাহিনী। গত ১১ জানুয়ারি বারামুল্লা জেলার সোপোরের দারপোরা এলাকায় সোপোরে পুলিশ, সিআরপিএফ ও সেনাবাহিনীর নাকা চেকিংয়ের সময় গ্রেফতার করা হয়েছে ৩ লস্কর জঙ্গিকে। ধৃত জঙ্গিদের কাছ থেকে মিলেছে দু’টি পিস্তল, দু’টি পিস্তলের ম্যাগাজিন, ১৩টি পিস্তলের গুলি ও একটি গ্রেনেড।

শনিবার কাশ্মীর পুলিশ জানিয়েছে, ধৃত লস্কর জঙ্গিদের নাম-আরাফাত মজীদ দার, তৌসিফ আহমেদ দার ও মোমিন নাজির খান। ১১ জানুয়ারি চিনার ক্রসিং দারপোরা এলাকায় সেনাবাহিনীর ২২ রাষ্ট্রীয় রাইফেলস, সোপোরে পুলিশ ও সিআরপিএফ-এর ১৭৯ নম্বর ব্যাটেলিয়নের যৌথ নাকা চেকিংয়ের সময় ৩ লস্কর জঙ্গিকে গ্রেফতার করা হয়। ৩ জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়, তারপরই গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ৩ জন লস্কর জঙ্গিদের বিভিন্নভাবে সাহায্য করত।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top