News Flash

  • Home
  • Uncategorized
  • ISRO: ইসরোর নয়া চেয়ারম্যান হলেন মহাকাশ বিজ্ঞানী এস সোমনাথ
Image

ISRO: ইসরোর নয়া চেয়ারম্যান হলেন মহাকাশ বিজ্ঞানী এস সোমনাথ

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স) : চন্দ্রযান-২ মিশনের ব্যর্থতা সঙ্গে নিয়েই ইসরো থেকে বিদায় নিচ্ছেন চেয়ারম্যান কে শিবন। শুক্রবার শেষ হচ্ছে তাঁর কার্যকালের বর্ধিত মেয়াদও। শিবনের পর ইসরোর নতুন প্রধান হচ্ছেন রকেট সায়েন্সের বিখ্যাত গবেষক এস সোমনাথ।

২০২০ সালের ডিসেম্বর মাসেই শেষ হয় কে শিবনের চাকরির মেয়াদ। সেসময় চলতি বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত তাঁর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। শুক্রবার সেই বর্ধিত মেয়াদও শেষ হচ্ছে। তাঁর পরিবর্তে ইসরোর চেয়ারম্যান, স্পেস কমিশনের চেয়ারম্যান এবং স্পেস সেক্রেটারি পদে আনা হল এস সোমনাথকে। আগামী তিন বছর এই দায়িত্ব সামলাবেন তিনি। দায়িত্ব পেয়েই নতুন নতুন প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়ার কথা বলেছেন সোমনাথ। সেই সঙ্গে তাঁর ইঙ্গিত আগামী দিনে বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়েও কাজ করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।
এস সোমনাথ এই মুহূর্তে দেশের শীর্ষ স্থানীয় রকেট গবেষকদের মধ্যে একজন। এতদিন তিনি সামলাচ্ছিলেন বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টরের পদ। ২০১৮ সালের ২২ ডিসেম্বর বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টরের পদে বসেন তিনি। গত চার বছরে তাঁর সাফল্য দেখেই গোটা ইসরোর দায়িত্ব তাঁকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সোমনাথ লঞ্চ ভেহিকেল ডিজাইন, সিস্টেম ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচালার ডিজাইন, স্ট্রাকচারাল ডাইনামিকস, পাইরথেনিকস, মেকানিজম ডিজাইনিংয়ের মতো বেশ কিছু বিষয়ের বিশেষজ্ঞ। পিএসএলভি নিয়ে গবেষণার জন্য বিশেষ খ্যাতি রয়েছে তাঁর। চন্দ্রযান-২ মিশনের রকেট উৎক্ষেপণের দায়িত্বও ছিল তাঁর কাঁধে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top