News Flash

  • Home
  • Uncategorized
  • কুলগাম-এনকাউন্টারে নিকেশ জঙ্গি চিহ্নিত; মিলেছে রাইফেল, পিস্তল ও গ্রেনেড
Image

কুলগাম-এনকাউন্টারে নিকেশ জঙ্গি চিহ্নিত; মিলেছে রাইফেল, পিস্তল ও গ্রেনেড

শ্রীনগর, ১৩ জানুয়ারি (হি.স.): দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় এনকাউন্টারে নিকেশ জইশ-ই-মহম্মদ জঙ্গিকে চিহ্নিত করল কাশ্মীর। নিহত জইশ জঙ্গির নাম-বাবর ভাই। পাকিস্তানের নাগরিক বাবর ২০১৮ সাল থেকে কাশ্মীরের শোপিয়ান ও কুলগাম জেলায় সক্রিয় ছিল। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, এনকাউন্টারস্থল থেকে মিলেছে একটি একে রাইফেল, একটি পিস্তল এবং দু’টি গ্রেনেড।

বুধবার রাতে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার পারিওয়ান এলাকায় সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টারে নিকেশ হয় জইশ জঙ্গি বাবর ভাই, এছাড়াও একজন পুলিশ কর্মী শহিদ হয়েছেন। আহত হয়েছেন সেনাবাহিনীর ৩ জন জওয়ান ও দু’জন সাধারণ নাগরিক। শহিদ পুলিশ কর্মীর নাম-রোহিত ছিব। বৃহস্পতিবার সকালে কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, বুধবার রাতে কুলগাম জেলার পারিওয়ান এনকাউন্টারে নিকেশ জঙ্গির নাম বাবর ভাই। মিলেছে একটি একে রাইফেল, একটি পিস্তল এবং দু’টি গ্রেনেড। আইজিপি আরও জানিয়েছেন, ২০১৮ সাল থেকে শোপিয়ান ও কুলগাম জেলায় সক্রিয় ছিল বাবর।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top