News Flash

  • Home
  • Uncategorized
  • সদর্থক চিন্তাভাবনা নিয়ে সমাজ, রাজ্য ও দেশের জন্য কাজ করতে হবে: সুশান্ত চৌধুরী
Image

সদর্থক চিন্তাভাবনা নিয়ে সমাজ, রাজ্য ও দেশের জন্য কাজ করতে হবে: সুশান্ত চৌধুরী

আগরতলা, ১২ জানুয়ারি : কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের সর্বত্র প্রতীকী ভাবে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি হয় আগরতলাস্থিত নেতাজী সুভাষ আঞ্চলিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে। অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, পদ্মশ্রী দীপা কর্মকার, দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা ও যুগ্ম অধিকর্তা পাইমং মগ। উদ্বোধনের পর অতিথিগণ স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে এই দিবসটি পালনের তাৎপর্য আলোচনা করতে গিয়ে ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, পৃথিবীর যুব সমাজ ও মানবজাতির পথ প্রদর্শক ছিলেন স্বামী বিবেকানন্দ।

পারিবারিক প্রাচুর্যতা সত্বেও তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন মানব কল্যাণে। তিনি আরও বলেন, স্বামীজি সবসময় বলতেন, মানুষ তার চিন্তাধারা দিয়ে চালিত হয়। সদর্থক চিন্তাভাবনা নিয়ে সমাজ, রাজ্য ও দেশের জন্য কাজ করার জন্য ক্রীড়ামন্ত্রী উপস্থিত সকল ক্রীড়াবিদ ও ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আজকের যুব সমাজই আগামীতে দেশকে নেতৃত্ব দেবে। স্বামীজির আদর্শকে অনুসরণ করে সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য সকলকে পরামর্শ দেন তিনি। তিনি বলেন, নেশার বিরুদ্ধে রাজ্য সরকার যুদ্ধ ঘোষণা করেছে। আগামী দিনে একে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। কারণ নেশার দৌলতে গুণ ও মেধা থাকা সত্বেও অকালেই ঝড়ে পড়েছে রাজ্যের অনেক ছাত্রছাত্রী।


অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত বলেন, স্বামীজিকে যুব সমাজের জানা ও পড়া উচিৎ। ক্ষমতার অলিন্দে গিয়ে নিজের চরিত্র ধরে রাখার জন্য তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ ও ধন্যবাদসূচক বক্তব্য রাখেন দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top