News Flash

  • Home
  • Uncategorized
  • বনভোজনে দুই দলের মধ্যে সংঘর্ষকে ঘিরে রক্তাক্ত দুই
Image

বনভোজনে দুই দলের মধ্যে সংঘর্ষকে ঘিরে রক্তাক্ত দুই

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৮ জানুয়ারি : বনভোজনে গিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও। বন ভোজনের একটি দল বাড়ি ফিরে যাওয়ার সময় অপর দলের হামলায় দুই জন রক্তাক্ত হয়েছেন। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, আজ বিকেল চারটা নাগাদ বড়মুড়া ইকো পার্কে বনভোজন চলাকালীন দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে। উৎশৃঙ্খল যুবকদের মেয়েদের সাথে অশালীন আচরণকে ঘিরেই ঝগড়ার সূত্রপাত বলে জানা গেছে। অভিযোগ, কল্যাণপুর থেকে একদল বন্ধু-বান্ধব বনভোজনে গেলে তাঁদের উত্যক্ত করেন কিছু বখাটে যুবক। মদ্যপ অবস্থায় এক যুবক মেয়েদের হাত ধরে টানাহ্যাচড়া করলে দুই দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ছুটে আসে এবং তাঁদের সকলকে বাড়ি পাঠিয়ে দেন।


কিন্ত, উৎশৃঙ্খল যুবকরা কল্যাণপুর থেকে আসা বনভোজনের দলের পিছু ধাওয়া করেন। তেলিয়ামুড়া থানাধীন করইলং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মাঝ রাস্তায় যুবক যুবতীদের গাড়ি আটকে তাদের উপর প্রাণঘাতী হামলা চালানো হছে বলে অভিযোগ। মদ্যপ ওই যুবক গাড়ি থামিয়ে মেয়েদের সাথে অশালীন আচরণ শুরু করলে পুণরায় তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে। তখনই অপু সরকার ছুরিকাহত হন। তাঁদের গাড়ির চালক সঞ্জয় দাসকেও তারা মারধর করেছে। তাঁদের আহত করে ওই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। যাওয়ার সময় স্বর্ণের চেইন এবং নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ। আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নেওয়া হলে তাদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে। ওই ঘটনায় অভিযুক্তদের ছবি জমা দিয়ে তেলিয়ামুড়া থানায় মামলা করা হয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top