News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরের সাথে রেলপথে জুড়ছে ত্রিপুরা, যাত্রী ট্রেন শীঘ্রই
Image

মণিপুরের সাথে রেলপথে জুড়ছে ত্রিপুরা, যাত্রী ট্রেন শীঘ্রই

আগরতলা, ৬ জানুয়ারি (হি. স.) : রেলপথে মণিপুরের সাথে জুড়তে চলেছে ত্রিপুরা। আগরতলা-জিরিবাম যাত্রী ট্রেনের সূচনা হবে শীঘ্রই। সব কিছু ঠিক থাকলে, আগামী ৮ জানুয়ারি আগরতলা রেল স্টেশন থেকে জিরিবাম-আগরতলা যাত্রী ট্রেনের ফ্ল্যাগ অফ করবেন পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জেনেরাল ম্যানেজার অংশুল গুপ্তা। তিনি আগামী ৭ জানুয়ারি দুইদিনের ত্রিপুরা সফরে আসছেন।


পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক গুনিত কৌর জানিয়েছেন, জিরিবাম-আগরতলা রেল পরিসেবা চালু করার প্রস্তাব রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে শীঘ্রই অনুমোদন মিলবে। অনুমোদন মিললে ওই রুটে রেল পরিষেবা শুরু করা হবে। এক্ষেত্রে আগামীকালের মধ্যে রেল বোর্ডের অনুমোদন আসলে আগামী ৮ জানুয়ারি পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জেনেরাল ম্যানেজার অংশুল গুপ্তা আগরতলা থেকে জিরিবাম-আগরতলা যাত্রী ট্রেনের সূচনা করবেন।


রেলওয়ে সুত্রে খবর, পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জেনেরাল ম্যানেজার আগামীকাল ত্রিপুরায় এসেই আগরতলা স্টেশনের পর্যবেক্ষণ করবেন। তিনি কোচিং ডিপো ঘুরে দেখবেন এবং উদয়পুর স্টেশনেরও পর্যবেক্ষণ করবেন। এছাড়া তিনি ফিরে যাওয়ার পথে আগরতলা থেকে বদরপুর পর্যন্ত রেল লাইনের পর্যবেক্ষণ করবেন। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top