News Flash

  • Home
  • Uncategorized
  • বর্তমান সরকার ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণকে পরিষেবা দিতে চাইছে : পরিবহণ মন্ত্রী
Image

বর্তমান সরকার ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণকে পরিষেবা দিতে চাইছে : পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ আজ থেকে বিলোনীয়াতে জেলা পরিবহণ কার্যালয়ের স্যাটেলাইট অফিসের পথচলা শুরু হয়েছে৷ বিলোনীয়া মহকুমা শাসকের কার্যালয়ের কমপ্লেক্সে শান্তিরবাজারস্থিত দক্ষিণ ত্রিপুরা জেলা পরিবহণ কার্যালয়ের স্যাটেলাইট অফিসের দ্বারোদঘাটন করেন পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ পরিবহণমন্ত্রী তার ভাষণে বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হলো জনগণের কষ্ট কিভাবে কমানো যায়৷ বিলোনীয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো এই অফিসটি করার৷ এই অফিসটি চালু হওয়ার ফলে বিলোনীয়া মহকুমাবাসী পরিবহণ সংক্রান্ত সমস্ত ই-সার্ভিসের কাজ এখান থেকে করতে পারবেন৷ শান্তিরবাজার যেতে হবে না৷ শ্রী সিংহরায় বলেন, বর্তমান সরকার ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণকে পরিষেবা দিতে চাইছে৷ তাতে জনগণের সময় এবং পরিশ্রম দুটিই কম লাগবে৷ সহজে তাদের সমস্যা সমাধান হবে৷ ২০১৯ সালে ২৩ জানুয়ারি পরিবহণ দপ্তর সারথি ও বাহন নামক দুটি অনলাইন পরিষেবা চালু করেছে৷ তাতে ঘরে বসে সারথির মাধ্যমে চারটি ও বাহনের মাধ্যমে ১৯টি পরিবহণ সংক্রান্ত কাজ করা যায়৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক ও পরিবহণ দপ্তরের প্রধান সচিব শ্রীরাম তরণীকান্তি৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত, সহকারি সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, বিধায়ক শঙ্কর রায়, জেলাশাসক ও সমাহর্তা সাজ ওয়াহিদ এ, মহকুমা শাসক মানিক লাল দাস৷ সভাপতিত্ব করেন বিলোনীয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ৷ স্বাগত ভাষণ রাখেন জেলা পরিবহণ আধিকারিক রূপন দাস৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top