News Flash

  • Home
  • Uncategorized
  • চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে রেল স্টেশন পযর্ন্ত মেট্রোরেল গড়তে হবে : বাংলাদেশের প্রধানমন্ত্রী
Image

চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে রেল স্টেশন পযর্ন্ত মেট্রোরেল গড়তে হবে : বাংলাদেশের প্রধানমন্ত্রী

ঢাকা, ৪ জানুয়ারি (হি. স.) : চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে রেল স্টেশন পযর্ন্ত মেট্রোরেল গড়তে হবে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এমনটাই জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। যার জন্য খরচ হবে ১১ হাজার ২১১ কোটি ৪৪ লক্ষ টাকা। এই মুহূর্তে বাংলাদেশের রাজধানী ঢাকাতেই রয়েছে মেট্রো রেল পরিষেবা। এই বৈঠকে প্রধানমন্ত্রীর মেট্রোরেল প্রকল্প প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, শুধু ঢাকায় নয় আগামীতে চট্টগ্রামেও প্রধানমন্ত্রী মেট্রোরেল নির্মাণের কথা বলেছেন। আমরা জানি ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু করেছে সরকার। আশা করি, দ্রুত সময়ে সংশ্লিষ্টরা চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় পাঠাবেন। আমরাও এটা অনুমোদন করে দেব। যেখানে বড় বড় শহর আছে, এছাড়া যে শহরে বিমানবন্দর আছে সেখানেও মেট্রোরেল হতে পারে। এই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেল জনগণের জন্য খুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top