News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে বন্যহাতির আক্রমণ ঠেকাতে আটজন ভলেন্টিয়ার নিযুক্ত
Image

কল্যাণপুরে বন্যহাতির আক্রমণ ঠেকাতে আটজন ভলেন্টিয়ার নিযুক্ত

কল্যাণপুর, ২ জানুয়ারি : ঢাল তলোয়ারহীন বনদপ্তর। শেষ পর্যন্ত বন্য হাতির আক্রমণের হাত থেকে বাঁচাতে ভলেন্টিয়ার নিযুক্ত করল দপ্তর।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই কল্যাণপুরের বিভিন্ন এলাকায় পাহাড় থেকে বন্য দাঁতাল এসে দিনে-রাতে অতর্কিতে গ্রামে আক্রমণ চালায় গেরিলা কায়দায়। একের পর এক ঘটনা হচ্ছে কল্যাণপুর থানা এলাকার খগেন্দ্র বল কলোনি, ওয়াতিলং পাড়া সহ বিভিন্ন এলাকায়। শুধু এইসব গ্রামে নয় বিভিন্ন জনজাতি এলাকাতেও সময়ে সময়ে এসে আক্রমণ চালায় বন্য হাতি। তবে এটা নতুন কোন ঘটনা নয়। বেশ কয়েক বছর ধরেই এমনটা ঘটে চলেছে।
পাহাড়ে খাদ্যের অভাব হলেই জনবহুল এলাকাতে নেমে আসে হাতির দল। তারা ভেঙ্গে ফেলে বাড়িঘর, গাছপালা। খেয়ে ফেলে ধান সহ আরো অনেক ফসল। কয়েকদিন পূর্বে কল্যাণপুর ব্লকের অধীন দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতে হাতির দল আক্রমণ চালিয়েছিল রাতের অন্ধকারে। কয়েকটি বাড়িঘরের ক্ষতিও করেছিল। যদিও খবর পেয়ে ছুটে গিয়েছিল বনদপ্তরের এডিএস টিম। এলাকার মানুষ চাইছেন স্থায়ী সমাধান।
তবে, কল্যাণপুর বনদপ্তর থেকে কল্যাণপুরের যে সমস্ত এলাকায় হাতির আক্রমণ চলছে বর্তমান সময়ে সেই হাতির আক্রমণ ঠেকাতে আটজন যুবককে নিযুক্ত করা হয়েছে ভলেন্টিয়ার হিসাবে। তারা প্রতিদিন সন্ধ্যা হলেই ডিউটিতে নেমে পড়েন। এই গ্রাম থেকে ওই গ্রাম এ পাড়া থেকে ওই পাড়া ঘুরে বেড়ায়। তাদেরকে বন্য দাঁতাল তাড়াতে দেয়া হয় বাজি পটকা বড় বড় টর্চলাইট আরো বিভিন্ন সরঞ্জাম। আপাতত স্বস্তি পেল এলাকার মানুষজন। তবে একের পর এক সরকার পরিবর্তন হলেও এই হাতির আক্রমণ ঠেকাতে স্থায়ী সমাধান হচ্ছে না।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top