News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মগুরু কালীচরণ মহারাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার : অজিত পাওয়ার
Image

ধর্মগুরু কালীচরণ মহারাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার : অজিত পাওয়ার

মুম্বই, ২৭ ডিসেম্বর (হি.স) : জাতির জনক মহাত্মা গান্ধী সম্পর্কে বিতর্কিত বক্তব্যের জন্য ধর্মগুরু কালীচরণ মহারাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জানিয়েছেন। অজিত পাওয়ার স্বরাষ্ট্র মন্ত্রককে বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।সোমবার বিধানসভায় সংখ্যালঘু মন্ত্রী নবাব মালিক বলেন, আকোলা জেলার বাসিন্দা ধর্মগুরু কালীচরণ মহারাজ রায়পুরের ধর্ম সংসদে জাতির জনক মহাত্মা গান্ধী সম্পর্কে একটি বিতর্কিত বক্তব্য করেছেন। এটি মহারাষ্ট্রের নাগরিকদের অনুভূতিতে আঘাত করেছে। তাই কালীচরণ মহারাজের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এরপরে মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি নানা পাটোলে বলেন, কালীচরণ যে ভাষায় মহাত্মা গান্ধীকে অপমান করেছেন তা কোনভাবে সহ্য করা যায় না। তাই কালীচরণ মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। উপ-মুখ্যমন্ত্রী বলেন, মহারাষ্ট্রের সংস্কৃতি হল সবাইকে সঙ্গে নিয়ে চলা। কালীচরণ মহারাজের বক্তব্যে যদি রাজ্যের মানুষের অনুভূতিতে আঘাত লেগে থাকে, তাহলে বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রবিবার রায়পুরের রাবণভাটা মাঠে কালীচরণ মহারাজের ধর্ম সংসদ ছিল। সেখানেই ধর্মগুরু বলেন, ‘মহাত্মা গান্ধীকে খুন করার জন্য আমি নাথুরাম গডসেকে কুর্নিশ জানাই।’ রায়পুরের প্রাক্তন মেয়র প্রমোদ দুবের অভিযোগের ভিত্তিতে টিকরাপাড়া থানায় কালীচরণ মহারাজের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। প্রকাশ্য সভা থেকে আপত্তিকর মন্তব্য করে ঘৃণার উদ্রেক করায় ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ও ২৯৪ ধারায় অভিযুক্ত করা হয়েছে স্বঘোষিত ‘গডম্যান’কে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top