News Flash

  • Home
  • Uncategorized
  • মুজফ্ফরপুরে বয়লার বিস্ফোরণে এফআইআর রুজু, ৭ জনকে খুঁজছে পুলিশ
Image

মুজফ্ফরপুরে বয়লার বিস্ফোরণে এফআইআর রুজু, ৭ জনকে খুঁজছে পুলিশ

মুজফ্ফরপুর, ২৭ ডিসেম্বর (হি.স.): বিহারের মুজফ্ফরপুরে রবিবারের বয়লার বিস্ফোরণে ৭ জনের মৃত্যুর ঘটনায় রুজু হল এফআইআর। তদন্তের নেতৃত্ব দিচ্ছেন শহরের ডেপুটি পুলিশ সুপার রাম নরেশ পাসোয়ান, সোমবার তিনি জানিয়েছেন, এফআইআর-এ ৭ জনের নাম অভিযুক্ত হিসেবে রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছে নুডলস ফ্যাক্টরির মালিক বিকাশ মোদী, তার স্ত্রী শ্বেতা, ম্যানেজার উদয় শঙ্কর ও অন্যান্য কর্মীরা। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই ৭ জনকে খুঁজে বার করার চেষ্টা করছে।

উল্লেখ্য, রবিবার সকাল ৯টা নাগাদ মুজফ্ফরপুরের বেলা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি নুডলস ও অন্যান্য স্নাক্স তৈরির কারখানায় বিস্ফোরণ হয়। বয়লার ফেটে বিস্ফোরণের জেরে মৃত্যু হয় ৭ জনের, আহত হন আরও ৭ জন। বিস্ফোরণে দু’জনের শরীর এতটাই দগ্ধ্ হয়ে যায় যে তাঁদের ভালোভাবে চিহ্নিত করা যায়নি। এই বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ৭ জনের নামে এফআইআর রুজু করা হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top