News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে ৯৯,৪৮৪ দিব্যাঙ্গ লাভ করেছেন পেনশন, বিধানসভায় মন্ত্রী
Image

অসমে ৯৯,৪৮৪ দিব্যাঙ্গ লাভ করেছেন পেনশন, বিধানসভায় মন্ত্রী

গুয়াহাটি, ২১ ডিসেম্বর (হি.স.) : অসমে সমাজকল্যাণ দফতর কর্তৃক রূপায়িত দীনদয়াল দিব্যাঙ্গ পেনশন প্রকল্পের অধীনে ২০২১ সালের নভেম্বর ৯৯,৪৮৪ জনকে পেনশনের চাকা প্রদান করা হয়েছে। এই প্রকল্পের বলে জেলাভিত্তিক প্ৰত্যেক দিব্যাঙ্গকে প্রতি মাসে এক হজার টাকা করে পেনশন দেওয়া হয়। অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার বিধায়ক তেরস গোয়ালার এক জিজ্ঞাসার উত্তরে সমাজকল্যাণ দফতরের মন্ত্ৰী অজন্তা নেওগ এই তথ্য দিয়েছেন।মন্ত্ৰী অজন্তা বলেন, দীনদয়াল দিব্যাঙ্গন পেনশন প্রকল্পের মাধ্যমে প্ৰত্যেক দিব্যাঙ্গ ব্যক্তিকে অন্তর্ভুক্ত করতে যাবতীয় ব্যবস্থা গ্ৰহণ করেছে সরকার। জেলাস্তরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রকল্পের অধীনে পেনশন প্ৰদান কর হয়। দীনদয়াল দিব্যাঙ্গন পেনশন প্রকল্পের সুবিধা গ্ৰহণ করতে সংশ্লিষ্ট সব জেলা সমাজকল্যাণ আধিকারিকের কাৰ্যালয়ে সুবিধাভোগীরা দিব্যাঙ্গজনিত প্ৰমাণপত্ৰ, ব্যাংকের সবিশেষ তথ্যাদি, মোবাইল ফোনের নম্বর দাখিল করে আবেদন করতে পারবেন।বিস্তৃত তথ্য দিয়ে বিধানসভায় মন্ত্রী আরও জানান, দীনদয়াল দিব্যাঙ্গন পেনশন প্রকল্পের অধীনে চলতি ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত যে ৯৯,৪৮৪ জনকে পেনশন প্রদান করা হয়েছে তার মধ্যে নগাঁও ও হোজাইয়ে সৰ্বাধিক ৮,৫৮৭ জন, গোয়ালপাড়ায় ৬,৪৯১ জন, ধুবড়ি ও দক্ষিণ শালমারায় ৫,৭৬০ জন, শোণিতপুরে ৫,৩৪৬ জন, কাছাড়ে ৪,৪৯০ জন এবং কামরূপ মহানগর জেলায় ২,০৮৫ জন দিব্যাঙ্গ পেনশন লাভ করেছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top