News Flash

  • Home
  • Uncategorized
  • Celebrates : ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ৪৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
Image

Celebrates : ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ৪৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। সোমবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ৪৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস। উপস্থিত ছিলেন উত্তর জেলা আর এম সুবীর সোম ,ধর্মনগর শাখার সঞ্চালক নীলাদ্রি শেখর ভৌমিক। সভাপতিত্ব করেন বিভা দে চাষা। উত্তর জেলা ১৬ টি ব্রাঞ্চে আজকের এই 46 তম প্রতিষ্ঠা দিবস ৫০৮ জন বেনিফিসারী কে ১৪ কোটি ৪৪ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়।

সুবীর সোম জানান, এবছর ইতিমধ্যেই ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের টার্নওভার ১০কোটি টাকার উপর হয়ে গেছে। মার্চ মাস আসলেই সঠিক হিসাব টা দেওয়া সম্ভব হবে ।আরো জানান ত্রিপুরা গ্রামীণ ব্যাংক শুধুমাত্র আজকের দিনে এই ঋণ প্রদান করে এমন নয়। সারা বছর যাবত ঋণদানের কর্মসূচি চলে ।ব্যাংক ঋণ দেয় না একটা প্রচলিত কথা হয়ে গেছে, যদি না দেয় তবে তাদের বেতন হয় না ।ব্যাংক কর্মীরা শুধুমাত্র ব্যাংক ভোক্তাদের টাকার চৌকিদার হিসেবে কাজ করে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রাজ্যে সর্ববৃহৎ ব্যাংক পরিষেবা। শুধুমাত্র তাই নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ত্রিপুরা গ্রামীণ ব্যাংককে নিয়ে আলোচনা চলছে। কারণ এ ধরনের ৪০ টা ব্যাংক রয়েছে সারা ভারতবর্ষে জুড়ে। তার মধ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এক নাম্বারে ।একটা ছোট পার্বত্য রাজ্যের ব্যাংক হয়ে কি করে তা সমগ্র গ্রামীণ ব্যাংকে মধ্যে প্রথম স্থানে রয়েছে তা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে ।আজ টি আর এল এম ,এন ইউ এল এম, স্বাবলম্বন ,মুদ্রা লোন এবং পি এম এস জি পি প্রকল্পে ঋণদান করা হয়।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top