News Flash

  • Home
  • Uncategorized
  • Attacked : রানিরবাজার এলাকায় সিপিআইএমের কর্মীসভায় শাসক দলের দুর্বৃত্তরা হামলা চালিয়েছে
Image

Attacked : রানিরবাজার এলাকায় সিপিআইএমের কর্মীসভায় শাসক দলের দুর্বৃত্তরা হামলা চালিয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর। রানিরবাজার এলাকায় সিপিআইএমের এক কর্মীসভায় শাসক দলের দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। তাতে বেশ কয়েকজন সিপিআইএম কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। আবার অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসতে সাহস পাচ্ছেন না। ঘটনাকে কেন্দ্র করে রানির বাজার এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকালে রানির বাজার এলাকায় সিপিআইএম কর্মীরা একটি বাড়িতে কর্মী সভায় মিলিত হন। খবর পেয়ে শাসক দল বিজেপির বাইক বাহিনী১৫/২০টি বাইক নিয়ে সিপিএমের কর্মীসভায় হামলা চালায়। ধারালো অস্ত্র ইটপাটকেল লাঠিসোটা ইত্যাদি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।

কর্মীসভায় হামলা চালানোর ফলে বেশ কয়েকজন সিপিআইএম কর্মী রক্তাক্ত হয়েছেন। আচমকা কর্মীসভায় হামলা চালানোর ফলে হতভম্ব হয়ে পড়েন বিরোধী দলের কর্মী সমর্থকরা। ঘটনা সংঘটিত করে নির্বিবাদে তারা এলাকা থেকে চলে যায়। হামলাকারীরা চলে যাওয়ার পর বেশ কয়েকজন চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। ঘটনার খবর পেয়ে সিপিআইএমের নেতা মানিক দে এবং পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস জিবি হাসপাতালে ছুটে যান। তারা ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।সিপিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে।পশ্চিম জেলা শহরের বিভিন্ন স্থানে বিরোধীদলীয় নেতাকর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে।অবিলম্বে নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধ করে শান্তি ও সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখার জন্য সিপিএমের পক্ষ থেকে রাজ্য সরকার এবং শাসক দলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাজ্যে বিরোধী দলের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত অব্যাহত রয়েছে।পরপর এসব হামলা হুজ্জোতি ও সন্ত্রাসের ঘটনায় বিরোধী দলসহ সাধারন মানুষ জন রীতিমতো আতঙ্কের মধ্যে দিনাতিপাত করতে বাধ্য হচ্ছেন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top