News Flash

  • Home
  • Uncategorized
  • Pineapple : জার্মানীর হামবার্গে যাচ্ছে ত্রিপুরার টিনজাত আনারস
Image

Pineapple : জার্মানীর হামবার্গে যাচ্ছে ত্রিপুরার টিনজাত আনারস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ গতানুগতিক ফলনের পাশাপাশি অর্থকরি ও অন্যান্য ফল বা ফসল উৎপাদনের সঙ্গে মূল্য যুক্ত হলে কৃষিক্ষেত্রে উপার্জন আরও বৃদ্ধি পায়৷ আনারস সহ অন্যান্য কৃষিজ পণ্য উদ্ভাবনী পন্থায় উৎপাদনের মাধ্যমে আত্মনির্ভরতার নয়া দিশা উন্মোচিত হয়েছে রাজ্যে৷ আজ কুমারঘাট থেকে জার্মানিতে টিনজাত আনারস রপ্তানির সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ কুমারঘাট ইণ্ডাষ্ট্রিয়াল এস্টেট কমপ্লে’ থেকে ৪০ মেট্রিক টন প্রক্রিয়াজাত আনারস জার্মানীর হামবার্গের উদ্দেশ্যে যাত্রা করে৷ সবুজ পতাকা নেড়ে দুটি কন্টেইনারের যাত্রা সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ৷ মুখ্যমন্ত্রী কুমারঘাট ইণ্ডাষ্ট্রিয়াল এস্টেট এর বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং আনারস উৎপাদকদের সঙ্গে মতবিনিময় করেন৷ নালকাটার রামী ডার্লং এর আনারস বাগানটি পরিদর্শন করেন তিনি৷ তার আগে পাবিয়াছড়া বাজারে হরিনাম সংকীর্তন উৎসবে উপস্থিত হন৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, জলপথকে কাজে লাগিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে বাণিজ্যিক পণ্য পরিবহণের সুুযোগ সম্পসারণ ও পরিবহণ খরচ লাঘবের লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার৷ পরিবহণ ব্যয় সংকোচিত করা গেলে উৎপাদকরা লাভের মুখ দেখবেন৷ রাজ্যের উৎপাদিত সামগ্রী প্রথমে সড়ক পথ তারপর জলপথে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানী করতে অনেকটা সময় এবং অর্থ ব্যয় হয়৷ সেই জন্য জলপথের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন জল বন্দরের সাথে যোগাযোগের সুুযোগ তৈরীর লক্ষ্যে পরিকল্পনা রূপায়িত হচ্ছে৷ সঠিক ব্যবস্থাপনার ফলে নায্যমূল্যের অনিশ্চয়তা ও নানাবিধ কারণে উৎসাহ হারিয়ে ফেলা উদ্যোগীরা বর্তমানে নয়া উদ্যমে আত্মনির্ভর হওয়ার জন্য চেষ্টা করছেন৷ সঠিক ব্যবস্থাপনার ফলে আনারস সহ অন্যান্য ক’ষিজ উৎপাদিত পণ্যের চাহিদার পাশাপাশি বেড়েছে লাভের পরিমাণ৷ মুখ্যমন্ত্রী বলেন, স্বনির্ভর হওয়ার মানসিকতা স্বনির্ভর রাজ্য গঠনের পথকে সমৃণ করে৷ আত্মনির্ভরতার লক্ষ্যে উদ্ভাবনী ভাবনায় রোজগারের নয়া দিগন্ত উন্মোচিত হয়েছে রাজ্যে৷ বিশেষ করে ক’ষি ও প্রাথমিক ক্ষেত্রের উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, মহিলাদের সার্বিক বিকাশ ব্যাতিত রাজ্যের সর্বাঙ্গীণ বিকাশ সম্ভব নয়৷ মহিলা স্বশক্তিকরণ এবং ক্ষমতায়ণের লক্ষ্যে গুচ্ছ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার৷ এই লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে মহিলা স্ব-সহায়ক দলগুলি৷ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে স্ব-সহায়ক দলের সঙ্গে যুক্ত হওয়া মহিলাদের সংখ্যা৷ সহজ শর্তে ঋণ প্রদান সহ সুুদের হার হাস করার মাধ্যমে মহিলাদের উৎসাহ বাড়ানোর প্রয়াস নেওয়া হয়েছে৷ তার পাশাপাশি স্ব-সহায়ক দলগুলির উৎপাদিত পণ্য নায্যমূল্যের দোকানে বিপণনের সুুযোগ করা হয়েছে৷ অনলাইন আবেদন সহ প্রতি মাসের তৃতীয় শনিবার স্বনির্ভর ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন পরিষেবা প্রদান, সুুযোগ সম্পসারণ ও প্রতিটি মহিলার রোজগার সুুনিশ্চিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ যার ফলশ্রতিতে আত্মনির্ভর মহিলারা একদিকে যেমন রোজগারের দিশা খঁজে পেয়েছেন, তেমনি বৃদ্ধিপাচ্ছে সামাজিক অংশীদায়িত্ব৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব পি কে গোয়েল বলেন, এক সময়ে রাজ্যে আনারস উৎপাদকরা সঠিক মূল্য পেতেন না৷ কিন্তু বর্তমানে সঠিক ব্যবস্থাপনার ফলে রাজ্যের বাইরেও এর কদর বাড়ছে৷ এর ফলে একদিকে উৎপাদকরা যেমন উৎসাহিত হচ্ছেন তেমনি লাভের মুখও দেখছেন তারা৷ আগামী দিনে এই ক্ষেত্রের বিকাশ এবং বিভিন্ন সুুযোগ ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস, বিধায়ক শুধাংশু দাস, বিধায়ক শম্ভুলাল চাকমা, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দ দাস, ঊনকোটি জেলার জেলাশাসক, পুলিশ সুুপার ও অন্যান্য অতিথিগণ৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top