News Flash

  • Home
  • Uncategorized
  • Education Minister : শিক্ষার উপর রাজ্য সরকার সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছে, জানালেন শিক্ষামন্ত্রী
Image

Education Minister : শিক্ষার উপর রাজ্য সরকার সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছে, জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ পশ্চিম ত্রিপুরা জেলার ৪টি বিদ্যালয় এবং ঊনকোটি জেলার ৬টি বিদ্যালয়ে প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে কর্ণাটকের সত্যসাই অন্নপূর্ণা ট্রাস্ট দ্বারা বিনামূল্যে সাইসিউর হেলথ মিস্ক মিল্ক বিতরণ করা হয়৷ এই উপলক্ষে আজ বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ফটিকছড়া টি ই উচ্চবুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে হেলথ মিস্ক মিল্ক বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ অনুষ্ঠানের সূচনা করে তিনি বলেন, রাজ্য সরকারের মূল শ্লোগান তিনটি৷


এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সবকা সাথ সবকা বিকাশ এবং আত্মনির্ভর ত্রিপুরা৷ এই তিনটি শ্লোগানকে নিয়ে রাজ্য সরকার এগোচ্ছে৷ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হলে আগামী প্রজন্মকে আমরা যদি উন্নত না করতে পারি, যদি প্রক’ত শিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না৷ যারা পড়াশোনা করছে তাদের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে৷ তাই শিক্ষার উপর রাজ্য সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে৷ তিনি বলেন, রাজ্য সরকার সাড়ে তিন বছরে বিদ্যালয় শিক্ষায় ৩০টি সংস্কার করেছে৷ সবকয়টি বিদ্যালয়ে এনসিইআরটি কারিকুলাম চালু করা হয়েছে৷ ৩০ হাজার শিক্ষক-শিক্ষিকাকে ট্রেনিং দেওয়া হয়েছে৷ ১৩৫টি বিদ্যালয়ে ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে৷ আরও ৭০টি বিদ্যালয়ে তা চালু করা হবে৷ সুুপার ৩০ চালু করা হয়েছে৷ ৮৮টি বিদ্যালয়ে প্রি প্রাইমারি চালু করা হয়েছে৷ পশ্চিম ত্রিপুরায় পাইলট প্রোগ্রাম হিসাবে স্পোকেন ইংলিশ চালু করা হয়েছে৷ নতুন দিশা প্রকল্প চালু করা হয়েছে৷ প’ম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা চালু করা হয়েছে৷

নবম শ্রেণীতে মেধা অংক পরীক্ষা চালু করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী মেধা অঙ্ক পুরস্কার চালু করা হয়েছে৷ ১২৮টি বিদ্যালয়কে বাংলা মাধ্যম থেকে ইংরেজী মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে৷ সকল এপিএল এবং বিপিএল ভূক্ত নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীদেরকে সাইকেল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ লকডাউনের সময় নেইবারহুড ক্লাস এবং বন্দে ত্রিপুরা নামক চ্যানেল চালু করা হয়েছে৷ তিনি বলেন, কৈলাসহর, ধর্মনগর, উইমেন্স কলেজ, এমবিবি কলেজ, বিলোনীয়া এবং উদয়পুর কলেজ সহ মোট ৬টি কলেজে আগামী শিক্ষাবর্ষ থেকে বিশেষভাবে বাংলা ও ইংরেজীতে মাস্টার ডিগ্রী চালু করা হবে৷ এতে গ্রামের ছেলে মেয়েরা উপক’ত হবে৷
অনুষ্ঠানে বিধায়ক ক’ষ্ণধন দাস বলেন, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের মোট ১৪৫১ জন ছাত্রছাত্রীদের পুষ্টি, শারীরিক মান বৃদ্ধি করার জন্য দুধ বিতরণ করা হচ্ছে৷ তিনি বলেন, আগামী দিনে এই ট্রাস্টের লক্ষ্য ৫০০০ জন ছাত্রছাত্রীদের মধ্যে দুধ বিতরণ করা৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top