News Flash

  • Home
  • Uncategorized
  • Varun Singh: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন গ্রুপ ক্যাপ্টেন বরুন সিংয়ের
Image

Varun Singh: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন গ্রুপ ক্যাপ্টেন বরুন সিংয়ের

ভোপাল, ১৭ ডিসেম্বর (হি.স) : আজ শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে কন্নুরে চপার দুর্ঘটনায় নিহত ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বরুন সিংয়ের। ভোপালে নিজ বাসভবন থেকে এদিন শোভাযাত্রা আকারে তাঁর দেহ শ্মশানে নিয়ে যাওয়া হবে। তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ রাজ্যের পদস্থ আধিকারিক এবং প্রতিরক্ষা বিভাগের আধিকারিকরা।

বৃহস্পতিবার তার মৃতদেহ বায়ুসেনার বিশেষ বিমানে ভোপালে নিয়ে আসা হয়। এরপর তাঁর দেহ নিয়ে যাওয়া হয় তার বাসভবনে সেখানে শ্রদ্ধাঞ্জলি জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি সরকারের পক্ষ থেকে পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন। টানা আটদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত বুধবার বেঙ্গালুরু কমান্ড হাসপাতাল বরুণ সিংয়ের মৃত্যু হয়। বরুণ সিং-কে ২০২০ সালে স্বাধীনতা দিবসে শৌর্য চক্রে ভূষিত করা হয়েছিল। যান্ত্রিক ক্রুটি সত্ত্বেও তেজস যুদ্ধবিমানকে সাবধানে অবতরণ করেছিলেন। এতে প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছিল। সেই সাহসিকতার জন্য জন্য তিনি শৌর্য চক্র পেয়েছিলেন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top