News Flash

  • Home
  • Uncategorized
  • PMAY : যুগ পাল্টেছে, তবু ভাগ্যে জুটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর

PMAY : যুগ পাল্টেছে, তবু ভাগ্যে জুটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর

তেলিয়ামুড়া, ১৫ ডিসেম্বর : তেলিয়ামুড়া ব্লকের অধীন দেবথাং এলাকায় গরিব জনজাতি পরিবারের ভাগ্যে জুটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর। দিন আসে দিন যায়। নতুন সরকার আসে, পুরানো  সরকার পাল্টায়। কিন্তু ভাগ্যের চাকা আজও ফিরল না উপজাতি রমণীর।
এমনই এক ঘটনা তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন দেবথাং এলাকায়। বুধবার এলাকায় গিয়ে জানা গেছে, দেবথাং এলাকার জনজাতি রমনী দীর্ঘ বছরের পর বছর ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি সরকারি ঘর পাওয়ার জন্য সুর্দু করকরি এডিসি ভিলেজ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন সুবিধা পাননি।
তাঁর পরিবারে রয়েছে চারজন সদস্য। সরকারি ঘর না পেয়ে পরিবারের লোকজনরা ভাঙ্গা কুঁড়েঘরে দিন গুজরান করছে । দুস্থ পরিবারের রমণী একটি সরকারি ঘর পাওয়ার জন্য এডিসি ভিলেজ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে জুতোর সুখতলা ক্ষয় পেয়েছে। সুর্দু করকরি এডিসি ভিলেজ প্রশাসন থেকে বারবার জানিয়ে দেওয়া হয় ওই উপজাতি রমণীকে সরকারি ঘর দেওয়া হবে। বাম আমলের আদলেই রামের নামাবলী গায়ে জড়িয়ে আশ্বাস দিয়ে চলেছেন কর্মচারী নেতারা। অবিলম্বে গরিব উপজাতি পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রদানের দাবি উঠেছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top