News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আইন প্রত্যাহার চেয়ে সোনিয়াদের প্রতিবাদ, কংগ্রেস বলল আমরা চুপ করছি না
Image

কৃষি আইন প্রত্যাহার চেয়ে সোনিয়াদের প্রতিবাদ, কংগ্রেস বলল আমরা চুপ করছি না

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): ঘোষণা হয়েছে, এখনও সরকারিভাবে বাতিল হয়নি তিনটি কৃষি আইন। তাই কৃষি আইন প্রত্যাহার চেয়ে সোমবার প্রতিবাদ-বিক্ষোভ দেখালেন কংগ্রেস সাংসদরা। সোমবার সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতারা। বিক্ষোভে অংশ নেন রাহুল গান্ধী-সহ সমস্ত কংগ্রেস সাংসদরা। “আমরা তিনটি কৃষি আইন বাতিলের দাবি জানাচ্ছি”-এই স্লোগান দিতে থাকেন সোনিয়া, রাহুল-সহ কংগ্রেস নেতারা। টুইট করে কংগ্রেস জানিয়েছে, “কৃষকদের স্বার্থ না মেটা পর্যন্ত কংগ্রেস শান্ত হবে না।”
সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে বিরোধী দলগুলোকে নিয়ে বৈঠক করেছেন কংগ্রেসের রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গে। ওই বৈঠকে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি। অর্থাৎ শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই ফাটল ধরল বিরোধী ঐক্যে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top