News Flash

  • Home
  • Uncategorized
  • Threatend : পর পর তিনবার, সাংসদ গৌতম গম্ভীরকে খুনের হুমকি আইএস-র
Image

Threatend : পর পর তিনবার, সাংসদ গৌতম গম্ভীরকে খুনের হুমকি আইএস-র

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স) : একবার, দু’বার নয়। এনিয়ে তৃতীয়বার খুনের হুমকি পেলেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। প্রাক্তন এই ক্রিকেটারকে প্রাণনাশের হুমকি দিয়েছে আইএস-কাশ্মীর। রবিবার দিল্লি পুলিশ বিষয়টি জানিয়েছে। ইমেইল মারফত এই হুমকি এসেছে বিজেপি সাংসদের কাছে। কেন বারবার তাঁকে টার্গেট করা হচ্ছে তার কারণ এখনও স্পষ্ট নয়।

এর আগে চলতি মাসেই সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার মধ্যরাতে প্রাণনাশের হুমকির অভিযোগ নিয়ে দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। গৌতম গম্ভীরের অফিসের পক্ষ থেকে অভিযোগ পত্রে লেখা হয়েছিল, ‘রাত ৯টা ৩২ মিনিটে মেইল আসে আইএস কাশ্মীরের মেইল আইডি থেকে। যেখানে গৌতম গম্ভীর ও তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়।’

গোটা বিষয়টি নিয়ে দিল্লি পুলিশের ডিসিপি সেন্ট্রাল শ্বেতা চৌহান বলেছিলেন, ‘ইমেইলের মাধ্যমে আইএস কাশ্মীরের কাছ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে গৌতম গম্ভীরকে। তাঁর রাজেন্দ্র নগরের বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তদন্ত চলছে।’ যে মেইল আইডি থেকে গৌতম গম্ভীরের কাছে ইমেইল এসেছিল দিল্লি পুলিশ এখন সেটা ট্র্যাক করছে। কোন আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছিল তা খোঁজার চেষ্টা চালাচ্ছে। আগের দু’বার এই হুমকির ব্যাপারে বিস্তারিত কিছু না জানালেও তৃতীয়বারের একই ঘটনা স্বীকার করেছে দিল্লি পুলিশ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top