News Flash

  • Home
  • Uncategorized
  • Missing : বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকা থেকে এক ব্যক্তি নিখোঁজ
Image

Missing : বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকা থেকে এক ব্যক্তি নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর।। বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকা থেকে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম নিতু চক্রবর্তী। বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকা থেকে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনার বিবরণে জানা যায়, ২০ দিন ধরে জাঙ্গালিয়া নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় নিতু চক্রবর্তী নামে এক ব্যক্তি। তার বয়স ৪০ বছর। নিতু চক্রবর্তী পেশায় বাদ্যযন্ত্রের শিল্পী হিসেবে কাজ করতো। পরিবারের সদস্যদের কাছে কোন কিছু না বলে বাড়ি থেকে চলে যায় নিতু চক্রবর্তী।

পরবর্তী সময়ে পরিবারের লোকজনরা অনেক খোঁজাখুঁজি করার পর কোন হদিস পাননি নিতু চক্রবর্তীর। পরিবারের লোকজনরা দ্বারস্থ হয়েছেন বিশালগড় থানার। আনার দ্বারস্থ হয়ে কাজের কাজ কিছুই হয়নি।অভিযোগ আবারো ব্যর্থতার পরিচয় দিল বিশালগড় থানার পুলিশ বাবুরা। শেষ পর্যন্ত শনিবার নিতু চক্রবর্তীর পরিবার দ্বারস্থ হয়েছে সংবাদমাধ্যমের ।এখন দেখার বিষয় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে কী ভূমিকা গ্রহণ করে পুলিশ । সেদিকে তাকিয়ে রয়েছে বিশালগড় জাঙ্গালিয়া এলাকার নিতুর পরিবার সহ এলাকার লোকজন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top