News Flash

  • Home
  • Uncategorized
  • নিউজিল্যান্ড ওপেনারদের দৌরাত্ম্য কানপুরে দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে ১২৯
Image

নিউজিল্যান্ড ওপেনারদের দৌরাত্ম্য কানপুরে দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে ১২৯

কানপুর, ২৬ নভেম্বর (হি.স) : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারত ৩৪৫ রান করলেও ভারতীয় বোলার ইশান্ত শর্মা, উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিনের মতো বোলাররা বিষ ঢালতে পারলেন না। উলটে তাঁদের শাসন করলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। টেস্টে অভিষেককারী শ্রেয়স আইয়ারের ব্যাট কথা বলায় ভারত সাড়ে তিনশোর কাছাকাছি রানে পৌঁছতে পারে। কিন্তু নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে দেখিয়ে দিল কানপুরের বাইশ গজে মোটেও জুজু নেই।

দুই কিউয়ি ওপেনার টম ল্যাথাম ও উইল ইয়ং খুব সহজেই ভারতীয় বোলারদের সামলালেন। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের রান বিনা উইকেটে ১২৯। ল্যাথাম ৫০ রানে এবং ইয়ং ৭৫ রানে অপরাজিত থেকে যান। ভারতের কোনও বোলারই অস্বস্তিতে ফেলতে পারেননি কিউয়ি ওপেনারদের।

এদিন ম্যাচে চাপ বজায় রাখতে হলে এদিন অন্তত দুটো উইকেট তুলতেই হত ভারতীয় বোলারদের। কিন্তু সেই কাজে একেবারে ব্যর্থ অশ্বিন, অক্ষর, ইশান্ত শর্মারা। কানপুরে দ্বিতীয় দিন থেকেই দেখাযাবে স্পিনের দাপট। এমনই একটা পূর্বাভাস ছিল। তাই তো স্পিনারদের দিয়ে ৪১ ওভার করানো হল। কিন্তু কিউই শিবিরের ওপেনিং জুটি ভাঙতে ব্যর্থই হয়েছে তারা।

১০০ রানের পার্টনারশিপ গড়ে ভিতটা মজবুত করে ফেলে নিউজিল্যান্ড| দুই তারকাই অর্ধশতরান পান। টম ল্যাথামের ৫০ এবং উইল ইয়ংয়ের ৭৫ রানে ভর করে দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের রান বিনা উইকেট ১২৯।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top