News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় মন্ত্রিভার বৈঠকে পাস কৃষি আইন প্রত্যাহার বিল
Image

কেন্দ্রীয় মন্ত্রিভার বৈঠকে পাস কৃষি আইন প্রত্যাহার বিল

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স) : আইনগত ভাবে তিন কৃষি বিল বাতিলের পথে আরও এক পা এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে তিন কৃষি আইন বাতিল করার বিষয়ে বিল আনার বিষয়টি সর্বসম্মতিক্রমে পাস হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় । প্রসঙ্গত উল্লেখ, আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের শীতকালীন অধিবেশন

২০২০ সালের সেপ্টেম্বর মাসে তিন কৃষি বিল সংসদে আনা হয় ৷ এক প্রকার জোর করে পাস করিয়ে নেওয়া হয় ৷ তারপরই রাষ্ট্রপতির সাক্ষর করে আইনে পরিণত করা হয় ৷ কিন্তু, প্রথম থেকেই এই বিল বা পরবর্তীতে আইনের বিরুদ্ধে দেশ জুড়ে তুমুল কৃষক আন্দোলন শুরু করে ৷ শেষ পর্যন্ত তীব্র আন্দোলনের চাপে তিন কৃষি আইন বাতিল করতে বাধ্য হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই বাতিল প্রক্রিয়ায় আইনগত ভাবে করার কাজটাই আরও এক কদম এগিয়ে গেল কেন্দ্র । ‘কৃষি আইন প্রত্যাহার বিল ২০২১’শীর্ষক এই বিলটি নিয়েই আজ মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয় । তার পই বিল পেশের ব্যাপারে ছাড়পত্র দেয় মন্ত্রিসভা ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top