News Flash

  • Home
  • বিদেশ
  • Attempts : পুর ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টা চলছে : ব্রাত্য বসু
Image

Attempts : পুর ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টা চলছে : ব্রাত্য বসু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ পুর ভোটকে কেন্দ্র রাজ্যে যে সন্ত্রাসের পরিবেশ কায়েম করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ রাজ্যের মানুষের দম বন্ধ কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন৷রাজ্যে ক্রমাগত রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷ পুর ভোটকে প্রহসনে পরিণত করার জন্যই এ ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছে শাসক দল৷ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সন্ত্রাস উপেক্ষা করে ত্রিপুরার মানুষের পাশে রয়েছেন বলে দাবি করেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ তিনি সোমবার সকালের বিমানে আগরতলা এসে পৌঁছান৷ রাজ্যে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন-পূর্ব সন্ত্রাসী কার্যকলাপ এর তীব্র প্রতিবাদ নিন্দা ও ধিক্কার জানিয়েছেন৷

রবিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী৷ তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই ক্যাডারের দায়িত্ব পালন করছেন৷ মুখ্যমন্ত্রী এবং ক্যাডার তা বুঝা যাচ্ছে না৷ প্রশাসন এবং দল এক হয়ে গেলে গণতন্ত্র বলে কিছুই থাকবে না বলেও তিনি উল্লেখ করেন৷ ত্রিপুরায় যে দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে লড়াই করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ আগামী ২৫ শে নভেম্বর পুরভোটে ভোটাধিকার প্রয়োগ করে রাজ্যের শাসক দল বিজেপি জবাব দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেন, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আক্রান্ত হয়েছেন৷ দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে শাসক দল৷ রাজ্যে গণতন্ত্র বলতে কিছু নেই বলে তিনি মন্তব্য করেন৷

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top