News Flash

  • Home
  • Uncategorized
  • Miscreants : কৃষকের লাউ ক্ষেত কেঁটে ধ্বংস করে দিয়েছে দুষ্কৃতকারীরা
Image

Miscreants : কৃষকের লাউ ক্ষেত কেঁটে ধ্বংস করে দিয়েছে দুষ্কৃতকারীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর।। শুক্রবার গভীর রাতে চন্ডিকা আহির নামে এক কৃষকের লাউ ক্ষেত কেঁটে ধ্বংস করে দিয়েছে দুষ্কৃতকারীরা। এই ঘটনাটি ঘটেছে কমলপুর থানার হালহুলী পঞ্চায়েতের লালছড়ি গ্রামে। এই ঘটনায় লালছড়ি গ্রামে কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।কমলপুরের লালছড়ি গ্রামের বাসিন্দা তথা প্রান্তিক কৃষক চন্ডিকা আহির। তিন কানি কৃষি জমি নিয়ে কোন রকমে মরশুমের ফসল করে বাজারে বিক্রি করে চলছে চন্ডিকা আহিরের সংসার। এবার উনার জমিতে লাউ চাষ করেছিলেন।

লাউ ধরতে শুরু করছিল। শুক্রবার গভীর রাতে দুষ্কৃতকারীরা চন্ডিকা আহিরের লাউ ক্ষেতে চড়াও হয়ে ৫৫ থেকে ৬০ টি লাউগাছ কেটে তুলে ফেলে দেয়। শনিবার ভোরে কৃষক চন্ডিকা আহির জমিতে গিয়ে দেখেন লাউ গাছ গুলির গুড়ি কাটা ও গুড়ি তোলা অবস্থায় পড়ে আছে। সাথে সাথে তিনি ঘটনাটি জানান পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যদের। জানানো হয় কমলপুর থানায়। প্রান্তিক কৃষক চন্ডিকা আহির জানান উনি কোন রাজনৈতিক দল করেন না। কারোর সাথে কোন বিরোধ নেই। নেই গ্রামে কোরোর সাথে শত্রুতা। এরকম ক্ষতি কেন করল, কারা করল প্রান্তিক কৃষক চন্ডিকা আহির কিছুই বুঝে উঠতে পারছে না। এই ঘটনায় কমলপুরের লালছড়ি গ্রামে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।এ ধরনের জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top