News Flash

  • Home
  • দিনের খবর
  • বিয়ে করবেন শীঘ্রই, রায়বরেলিতে ঘোষণা রাহুল গান্ধীর
Image

বিয়ে করবেন শীঘ্রই, রায়বরেলিতে ঘোষণা রাহুল গান্ধীর

রায়বরেলি, ১৩ মে (হি. স.): মোস্ট এলিজিবল ব্যাচিলর বলা হয়ে থাকে তাঁকে। কবে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সেটা বারবারই তাঁকে জিজ্ঞেস করেন কর্মী, সমর্থকরা। এতদিন এব্যাপারে তিনি নীরব থাকতেন। কিন্তু লোকসভার চতুর্থ দফার ভোটে তার জবাব দিলেন তিনি।

সোমবার বোন প্রিয়াঙ্কাকে নিয়ে নিজের নির্বাচনী কেন্দ্র রায়বরেলিতে প্রচারে আসেন রাহুল। তিনি কবে বিয়ে করবেন তা জানতে চেয়ে প্রশ্ন ছোঁড়ে জনতা। প্রথমে বিষয়টি শুনতে পাননি তিনি। বোন প্রিয়াঙ্কা দাদা রাহুলকে বলেন, আগে ওদের প্রশ্নের জবাব দাও। তখন বিষয়টি বুঝতে পেরে রাহুল বলেন, ‘এবার শীঘ্রই করতে হবে’।

উল্লেখ্য, ওয়ানাডের পাশাপাশি এবারের লোকসভা নির্বাচনে রায়বরেলি আসন থেকেও প্রার্থী হয়েছেন কংগ্রেসের বিদায়ী সাংসদ রাহুল গান্ধী। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ওয়ানাড কেন্দ্রে ভোট মিটতেই রায়বরেলি থেকে নিজের মনোনয়ন জমা দেন তিনি।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top