News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জোড়া বিস্ফোরণ, অল্পের জন্য বাঁচলেন ভারতীয় প্যারা ব্যাডমিন্টন তারকারা
Image

জোড়া বিস্ফোরণ, অল্পের জন্য বাঁচলেন ভারতীয় প্যারা ব্যাডমিন্টন তারকারা

কাম্পালা, ১৭ নভেম্বর (হি.স) : বিস্ফোরণের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ভারতীয় প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড়রা। বর্তমানে উগান্ডার কাম্পালার টিম হোটেলে রয়েছেন ভারতের তারকারা। সেই হোটেলের কাছেই মঙ্গলবার জোড়া বিস্ফোরণ ঘটে। ঘটনায় অনেকেই আহত হয়েছেন বলে খবর।
উগান্ডায় বসেছে প্যারা ব্যাডমিন্টন আন্তর্জাতিক প্রতিযোগিতার আসর। তাই সে দেশের রাজধানীর একটি হোটেলেই রাখা হয়েছে ভারতীয় খেলোয়াড়দের। আর সেখানেই ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী থাকলেন তাঁরা। জানা গিয়েছে, একটি হোটেল থেকে মাত্র ১০০ মিটার দূরেই ঘটে জোড়া বিস্ফোরণ। প্রায় পর পর দু’টি বিস্ফোরণে ছড়ায় তীব্র আতঙ্ক। জনবহুল এলাকা হওয়ায় অনেকেই বিস্ফোরণে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ে ভারতের। তবে দেশের প্যারা ব্যাডমিন্টন সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে সব খেলোয়াড়ই সুরক্ষিত আছেন।

পূর্বপরিকল্পনা মাফিকই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে তদন্তে নেমে জানিয়েছেন গোয়েন্দারা। তবে এখনও পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি।

Releated Posts

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top