News Flash

  • Home
  • Uncategorized
  • দূষণ রুখতে সম্ভাব্য সমস্ত ব্যবস্থা নিচ্ছে দিল্লি সরকার : কৈলাশ গেহলট
Image

দূষণ রুখতে সম্ভাব্য সমস্ত ব্যবস্থা নিচ্ছে দিল্লি সরকার : কৈলাশ গেহলট

নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): রাজধানীতে বায়ুদূষণ ঠেকাতে সম্ভাব্য সমস্ত ব্যবস্থা নিচ্ছে দিল্লি সরকার। জানালেন দিল্লির পরিবহন মন্ত্রী কৈলাশ গেহলট। একইসঙ্গে দিল্লির পার্শ্ববর্তী রাজ্যগুলির কাছে কৈলাশ গেহলটের আর্জি, বায়ুদূষণকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত পার্শ্ববর্তী রাজ্যগুলির। বুধবার দিল্লির পরিবহন মন্ত্রী কৈলাশ গেহলট জানিয়েছেন, “দূষণ রুখতে সমস্ত ব্যবস্থা নিচ্ছে দিল্লি সরকার। দূষণ সমস্যা শুধুমাত্র দিল্লি-কেন্দ্রিক নয়, উত্তর প্রদেশ, হরিয়ানা এবং অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যগুলির সঙ্গেও সম্পর্কিত। তাঁদের দ্বারা সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া উচিত।”

কৈলাশ গেহলট আরও বলেছেন, “আমরা যেহেতু জনগণকে দূষণ রোধে নিজস্ব গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার করার জন্য অনুরোধ করছি, তাই আমি যাত্রীদের গণপরিবহনে ভ্রমণ করার অনুমতি দেওয়ার জন্য দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছি।” উল্লেখ্য, দীপাবলির পর থেকেই দূষিত হওয়া শুরু করেছে দিল্লির বাতাস। বুধবার পর্যন্ত বাতাসের একটুও উন্নতি হয়নি। এদিনও ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানীর বাতাস। দূষণের কবলে ছিল দিল্লি লাগোয়া রাজ্যগুলিও।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top