News Flash

  • Home
  • Uncategorized
  • টি-২০ বিশ্বকাপে একটিও ম্যাচ না জেতার জেরে বাংলাদেশ দলে চার নতুন মুখ
Image

টি-২০ বিশ্বকাপে একটিও ম্যাচ না জেতার জেরে বাংলাদেশ দলে চার নতুন মুখ

ঢাকা, ১৭ নভেম্বর (হি.স) : টি-২০ বিশ্বকাপে খারাপ ফলের জেরে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে চার নতুন মুখ বাংলাদেশ ক্রিকেট দলে।
বিশ্বকাপে মূল পর্বে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। যোগ্যতা অর্জন পর্বে তাদের হারতে হয়েছে স্কটল্যান্ডের কাছেও। ফলে টি-২০ দলের খোলনলচে বদলে ফেলতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দুই ব্যাটসম্যান সইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, উইকেটরক্ষক আকবর আলি এবং জোরে বোলার সহিদুল ইসলামকে দলে নেওয়া হয়েছে। এই চারজন এই
বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। জোরে বোলার রুবেল হোসেন বিশ্বকাপে একটিও ম্যাচ খেলেননি। তিনিও বাদ পড়েছেন। চোটের জন্য নেই অলরাউন্ডার শাকিব আল হাসান এবং মহম্মদ সইফুদ্দিন। দলে নেই এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।

পাকিস্তানের বিরুদ্ধে ঢাকায় বাংলাদেশের টি-২০ সিরিজ শুরু ১৯ নভেম্বর। পরের দুটি ম্যাচ ২০ ও ২২ নভেম্বর।
বাংলাদেশ দল: মাহমুদুল্লাহ (অধিনায়ক), নইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শোরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামিম হোসেন, নাসুম আহমেদ, সইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, সোহিদুল ইসলাম, আকবর আলি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top