News Flash

  • Home
  • বিদেশ
  • বিএসএফ নিয়ে প্রস্তাব পাস, আলোচনায় বিধানসভায় তুমুল হট্টগোল
Image

বিএসএফ নিয়ে প্রস্তাব পাস, আলোচনায় বিধানসভায় তুমুল হট্টগোল

কলকাতা, ১৬ নভেম্বর (হি. স.) : পাঞ্জাবের পর এবার পশ্চিমবঙ্গ, মঙ্গলবার বিএসএফের এক্তিয়ার বিরোধী প্রস্তাব পাস হয়ে গেল রাজ্য বিধানসভায়।

এদিন বিধানসভায় এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১১২টি এবং বিপক্ষে ভোট পড়েছে ৬৩টি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই সীমান্তরক্ষী বাহিনীর এক্তিয়ার বাড়িয়ে দেওয়া নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধীতা করছেন। তিনি আগেই জানিয়েছিলেন চলতি শীতকালীন অধিবেশনেই রাজ্য বিধানসভায় বিএসএফের এক্তিয়ার-বিরোধী প্রস্তাব পেশ করা হবে। সেইমতো মঙ্গলবার ওই প্রস্তাব পাশ হয়ে গেল।

এমনিতেই এদিন দীর্ঘদিন বাদে বিধানসভার কোনও আলোচনায় অংশ নিয়েছিলেন বিজেপির বিধায়করা। তাদের দাবি ছিল, কেন্দ্রীয় সরকার যে আইন আনতে চলেছে তার বিরোধীতা করা উচিত নয়। পাশাপাশি তারা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছেন তার উত্তর আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রস্তাব দেন ৫০ কিলোমিটার থেকেও বাড়িয়ে বিএসএফের কাজের পরিসর ৮০ কিলোমিটার করা উচিত।বিএসএফের এলাকাবৃদ্ধি নিয়ে মঙ্গলবার বিধানসভায় সরকারি প্রস্তাব আনা হয়। কেন্দ্রের বিএসএফের এলাকাবৃদ্ধির সিদ্ধান্ত আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপরে আঘাত বলে উল্লেখ করা হয়। এই মর্মেই সরকারি প্রস্তাব আনা হয় এ দিন। বিধানসভার দ্বিতীয়ার্ধে সরকার পক্ষের তরফে এই প্রস্তাব নিয়ে বলেন উদয়ন গুহ, তাপস রায় সহ তৃণমূল বিধায়কেরা।

এ দিন তাপস রায় বলেন, ২১ টি বিধানসভা কেন্দ্রে বিএসএফকে দাঁড় করিয়ে ভোট করাতে চায় বিজেপি। তাঁর কথায়, বিজেপি-বিএসএফ এক হয়ে গিয়েছে। এ কথা শুনে বিজেপি বিধায়কেরা প্রত্যুত্তরে বলেন, বিএসএফ তো আইন লাগু করে না, বিএসএফ পুলিশের হাতেই তুলে দেয়। বিএসএফ ও পুলিশ সমন্বয় সাধন করেই যখন কাজ হয়, তখন কেন বিরোধিতা করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন বিরোধীরা।পরে প্রস্তাব পাস হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন, বিএসএফের কাজের পরিসর বৃদ্ধি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করেছে। বাহিনীকে নিযুক্ত করার ক্ষেত্রে রাজ্যের অনুমোদন প্রয়োজন। কিন্তু রাজ্যের সঙ্গে আলোচনা না করে রাজ্যের সীমানা বিএসএফের হাতে দেওয়া হয়েছে।

Releated Posts

ব্রাসেলসে স্টার্টআপ, উদ্ভাবন, সংযোগ ও গ্রিন শিপিংয়ে সহযোগিতা নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক জয়শঙ্করের

ব্রাসেলস, ১৫ জুলাই (আইএএনএস): ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে স্টার্টআপ, গবেষণা, উদ্ভাবন, সংযোগ ব্যবস্থা এবং পরিবেশবান্ধব নৌপরিবহণে (গ্রিন শিপিং)…

ByByNews Desk Jul 15, 2026

বন্দর, সামুদ্রিক সহযোগিতা, সেমিকন্ডাক্টর ও সরবরাহ শৃঙ্খলার ঝুঁকি হ্রাসে জোর, ভারত-বেলজিয়াম কৌশলগত সংলাপ

ব্রাসেলস, ১৫ জুলাই (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের মধ্যে বন্দর, সামুদ্রিক সহযোগিতা, সেমিকন্ডাক্টর এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলার ঝুঁকি হ্রাস…

ByByNews Desk Jul 15, 2026

হরমুজ প্রণালীতে ২০% টোলের প্রস্তাব থেকে সরে এলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৪ জুলাই : হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ টোল আরোপের প্রস্তাব থেকে সরে…

ByBySandeep Biswas Jul 14, 2026

তিনি বিশ্বের সেরা আইনজীবীদের নিয়ে আসুন: শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে স্বাগত জানাল বাংলাদেশ

ঢাকা, ১৪ জুলাই : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রধান…

ByBySandeep Biswas Jul 14, 2026
Scroll to Top