News Flash

  • Home
  • দেশ
  • পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেলন প্রধানমন্ত্রী, সুগম হল লখনউ ও গাজিপুরের মধ্যে যোগাযোগ
Image

পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেলন প্রধানমন্ত্রী, সুগম হল লখনউ ও গাজিপুরের মধ্যে যোগাযোগ

সুলতানপুর (উত্তর প্রদেশ), ১৬ নভেম্বর (হি.স.): প্রতীক্ষা ছিল বহুদিনের, অবশেষে আনুষ্ঠানিক উদ্বোধন হল পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের। মঙ্গলবার দুপুরে উত্তর প্রদেশের সুলতানপুর জেলার কারওয়াল খেরি থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। ২২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৩৪১ কিলোমিটার লম্বা এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে।৩৪১ কিলোমিটার লম্বা এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের সৌজন্যে আরও সুগম হল লখনউ ও গাজিপুরের মধ্যে যোগাযোগ। এই এক্সপ্রেসওয়ে আজমগড় এবং মৌ হয়ে লখনউকে গাজিপুরের সঙ্গে সংযুক্ত করল। এদিন সুলতানপুর জেলার এই এক্সপ্রেসওয়েতে নির্মিত ৩.২ কিলোমিটার দীর্ঘ এয়ারস্ট্রিপে এয়ারশোও প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। এদিন সি-১৩০ জে সুপার হারকিউলিস বিমানে কারওয়াল খেরি পৌঁছন প্রধানমন্ত্রী।

Releated Posts

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভে রাহুলের সঙ্গে দেখা করলেন জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের…

ByByNews Desk Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস ইস্যুতে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে অবস্থান বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি…

ByByNews Desk Jul 21, 2026

মধ্যপ্রদেশ বিধানসভায় ইউসিসি বিল ঘিরে তুমুল বিক্ষোভ, সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি কংগ্রেসের

ভোপাল, ২১ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে মঙ্গলবার ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বিল, ২০২৬ নিয়ে তুমুল বাগ্‌যুদ্ধ…

ByByNews Desk Jul 21, 2026

দিল্লিতে সিজেপি-র আন্দোলনে যোগ দেবেন মমতা, তৃণমূলের নাম-প্রতীক নিয়ে লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top