News Flash

  • Home
  • খেলা
  • Theft at the Water Resources Development : জল সম্পদ বিকাশ দপ্তরের সাব ডিভিশন অফিসে দুঃসাহসিক চুরি
Image

Theft at the Water Resources Development : জল সম্পদ বিকাশ দপ্তরের সাব ডিভিশন অফিসে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর।। রাজধানী আগরতলা শহরের কোন লবণ জল সম্পদ বিকাশ দপ্তরের সাব ডিভিশন অফিসে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।চোরের দল লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে নিয়ে গেছে। রাজধানী আগরতলা শহর এলাকায় বিভিন্ন বাড়িঘর দোকানপাট সহ বিভিন্ন অফিস কাঁচা দিতেও চুরির ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে। রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে সংশয় ক্রমশ বাড়ছে। অপেক্ষাকৃত নিরাপত্তাবেষ্টিত কুঞ্জবন এলাকায় গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

তবে এটি কোন বাড়িঘর , দোকানপাটে চুরির ঘটনা নয়।সরকারি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে জনমনে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে। ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। জল সম্পদ বিকাশ দপ্তর সূত্রে জানা গেছে, কুঞ্জবনস্থিত জল সম্পদ বিকাশ দপ্তরের অধিনে থাকা কুঞ্জবন সাব ডিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে অফিসের একজন কর্মী এসে দেখে অফিসের দরজা ভাঙ্গা অবস্থায় রয়েছে। ভেতরে ঢুকে দেখে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল।খবর দেওয়া হয় জিবি ফাঁড়ির পুলিশকে। কুঞ্জবন এলাকা একটি প্রোটেকক্টিভ এরিয়া থাকা সত্যেও এই চুরি নিয়ে উঠছে প্রশ্ন উঠেছে।জিবি আউট পোষ্টের পুলিশ এ ব্যাপারে একটি অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া সামগ্রী ও তাদের কোনো সংবাদ নেই।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top