News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রিটিশ কিংবা কংগ্রেস কেউই রানি কমলাপতিকে উপযুক্ত স্থান দেয়নি : শিবরাজ
Image

ব্রিটিশ কিংবা কংগ্রেস কেউই রানি কমলাপতিকে উপযুক্ত স্থান দেয়নি : শিবরাজ

ভোপাল, ১৫ নভেম্বর (হি.স.): জনজাতীয় রানি, রানি কমলাপতিকে যোগ্য সম্মান দিয়েছে ভারত সরকার। মধ্যপ্রদেশের ভোপালের হবিবগঞ্জ রেল স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে রানি কমলাপতির নামে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং জানালেন, ব্রিটিশ হোক অথবা কংগ্রেস কেউই রানি কমলাপতিকে উপযুক্ত স্থান দেয়নি। সোমবার মধ্যপ্রদেশের ভোপালের জাম্বুরি ময়দানে আয়োজিত জনজাতীয় গৌরব দিবস মহাসম্মেলনে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “রানি কমলাপতিকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। ব্রিটিশ হোক অথবা কংগ্রেস কেউই তাঁকে ইতিহাসে উপযুক্ত স্থান দেয়নি। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবিবগঞ্জ রেল স্টেশনের নাম তাঁর নামে রেখেছেন।”

কংগ্রেসকে তিরস্কার করে শিবরাজ বলেছেন, “জনজাতীয় গৌরব দিবস মহাসম্মেলন কেন আয়োজিত করা হল, তা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস। তাঁরা বলছে অর্থের অপচয় করা হচ্ছে। কিছু মানুষ যাঁরা বলত, বিজেপি সরকার আদিবাসী-বিরোধী, তাঁরা এখন আদালতে যাচ্ছে। এখন তাঁরা বিচলিত। তাঁরা নায়ক-নায়িকাদের পেছনে, আইফার মতো অনুষ্ঠানে কোটি কোটি টাকা খরচ করে।”

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top