News Flash

  • Home
  • দেশ
  • BSF has foiled an attempt to smuggle : পুটিয়া সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিএসএফ
Image

BSF has foiled an attempt to smuggle : পুটিয়া সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর।। পুটিয়া সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিএসএফ। একটি গরু বোঝাই গাড়ির পেছনে বিএসএফের জওয়ানরা ধাওয়া করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে গরু বোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেলুয়ারচর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। সেখান থেকে গরু উদ্ধার করেছে বিএসএফ জওয়ানরা।একটি গরু বোঝাই গাড়ি গরু নিয়ে পুটিয়ার উদ্দেশ্যে রওনা হলে কামথানার বিওপির বিএসএফ জওয়ানরা বিশালগড় থেকে গরু বোঝাই একটি বলেরু গাড়ির পেছনে ধাওয়া করতে থাকে।সেই গাড়িটি কলমচৌড়া থানাধীন ভেলুয়ারচর লারুরবাড়ি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

ওই গাড়ি থেকে বিএসএফ জওয়ানরা নয়টি গরু নিয়ে যায় কামথানা বিওপিতে।ঘটনার বিবরণে জানা যায় ,কয়েক যুগ ধরে পুটিয়া রহিমপুর ও কামথানা সীমান্ত দিয়ে অবৈধ পাচার কার্য চলে আসছে।এই গরু বোঝাই গাড়ি থেকে পুলিশ কিংবা নেতা বাবুরা সপ্তাহ শেষে মোটা অংকের কমিশন খায়।কিন্তু বিএসএফ মাঝে মধ্যে পাচারকারীদের বিরুদ্ধে সক্রিয় হলেও পাচার কার্য কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না।বিশালগড়, জামজুরি,সোনামুড়া বাজার থেকে গরু বোঝাই গাড়ি প্রতিনিয়ত সীমান্তের ওপারে গরু পাচার করতে নিয়ে আসে। এভাবে প্রতিদিন পুটিয়া রহিমপুর ও কামথান সীমান্ত দিয়ে হাজার হাজার গরু বাংলাদেশে পাচার হচ্ছে বলে সূত্রের খবর।এই পাচারকারীরা সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে গরু গুলি বাংলাদেশে পাচার করে থাকে। আজ যে গরু গুলি আটক করা হয়েছে সেগুলির বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা। বিএসএফ গাড়ি ও গরু গুলি আটক করতে পারলেও পাচারকারীদের মধ্যে কাউকে আটক করতে পারেননি।পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।

Releated Posts

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top